বরেণ্য সাংবাদিক ফিরোজ আলম আর নেই
দৈনিক সুপ্রভাত ফেনীর সম্পাদক বরেণ্য সাংবাদিক ফিরোজ আলম আর নেই। আজ শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হার্ট অ্যাটাকে মারা গেছেন তিনি (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। ফিরোজ আলমে জন্ম ১৯৬৬ সালে ফেনী শহরতলীর বিরিঞ্চি গ্রামে। তিনি স্ত্রী, দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। নব্বইয়ের দশকে আনন্দপত্র দিয়ে সাংবাদিকতা শুরু করেছিলেন তিনি। এরপর ক্রীড়া সাংবাদিক হিসেবে দৈনিক মিল্লাত, লাল সবুজ, কালবেলা, দৈনিক রূপালী’তে করেছেন। ঢাকা থেকে প্রকাশিত ক্রীড়া পাক্ষিক খেলা পত্রিকায় প্রথমে রিপোর্টার পরে নির্বাহী সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি। ছিলেন ক্রীড় বিষয়ক ফিচার লেখক। বিভিন্ন পত্রিকায় তার অনেক ফিচার ছাপা হয়েছে। তিনি বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) সিনিয়র সদস্য। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএসপিএ। দপ্তর সম্পাদক মাসুক মিয়ার স্বাক্ষরিত বার্তায় জানানো হয়, ফিরোজ আলমের মৃত্যুতে বিএসপিএ গভীর শোক ও দুঃখ প্রকাশ করার পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।
দৈনিক সুপ্রভাত ফেনীর সম্পাদক বরেণ্য সাংবাদিক ফিরোজ আলম আর নেই। আজ শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হার্ট অ্যাটাকে মারা গেছেন তিনি (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
ফিরোজ আলমে জন্ম ১৯৬৬ সালে ফেনী শহরতলীর বিরিঞ্চি গ্রামে। তিনি স্ত্রী, দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। নব্বইয়ের দশকে আনন্দপত্র দিয়ে সাংবাদিকতা শুরু করেছিলেন তিনি।
এরপর ক্রীড়া সাংবাদিক হিসেবে দৈনিক মিল্লাত, লাল সবুজ, কালবেলা, দৈনিক রূপালী’তে করেছেন। ঢাকা থেকে প্রকাশিত ক্রীড়া পাক্ষিক খেলা পত্রিকায় প্রথমে রিপোর্টার পরে নির্বাহী সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি। ছিলেন ক্রীড় বিষয়ক ফিচার লেখক। বিভিন্ন পত্রিকায় তার অনেক ফিচার ছাপা হয়েছে।
তিনি বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) সিনিয়র সদস্য। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএসপিএ। দপ্তর সম্পাদক মাসুক মিয়ার স্বাক্ষরিত বার্তায় জানানো হয়, ফিরোজ আলমের মৃত্যুতে বিএসপিএ গভীর শোক ও দুঃখ প্রকাশ করার পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।
What's Your Reaction?