বর্ণাঢ্য অনুষ্ঠানে তাহিরপুরে পূবালী ব্যাংকের ২৮১তম উপশাখার উদ্বোধন

বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাহিরপুরে পূবালী ব্যাংকের ২৮১তম উপশাখার উদ্বোধন সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের তাহিরপুরে পূবালী ব্যাংক পিএলসির ২৮১তম উপশাখার উদ্বোধন করা হয়েছে। রবিবার(২১ জুন)সকালে উপজেলা পশ্চিম বাজারে কেপি মার্কেটের দ্বিতীয় তলায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে এই উপশাখার উদ্বোধন করা হয়। পূবালী ব্যাংক পিএলসির সুনামগঞ্জ শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান জয়নাল আহমদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পূবালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক (প্রিন্সিপাল অফিস, সিলেট) চৌধুরী মো. শফিউল হাসান। এছাড়াও উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান (সিলেট পূর্ব অঞ্চল) মো. ফজলুল কবীর চৌধুরী এবং উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান (সিলেট পশ্চিম অঞ্চল) মো. রুহুল আমিন, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জুনাব আলী,তাহিরপুর কয়লা আমদানি কারক গ্রুপের সভাপতি ও উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খসরুল আলম,সাধারন সম্পাদক ও দক্ষিণ বড়দল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সবুজ আলম,দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমদ মুরা

বর্ণাঢ্য অনুষ্ঠানে তাহিরপুরে পূবালী ব্যাংকের ২৮১তম উপশাখার উদ্বোধন

বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাহিরপুরে পূবালী ব্যাংকের ২৮১তম উপশাখার উদ্বোধন সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের তাহিরপুরে পূবালী ব্যাংক পিএলসির ২৮১তম উপশাখার উদ্বোধন করা হয়েছে। রবিবার(২১ জুন)সকালে উপজেলা পশ্চিম বাজারে কেপি মার্কেটের দ্বিতীয় তলায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে এই উপশাখার উদ্বোধন করা হয়।

পূবালী ব্যাংক পিএলসির সুনামগঞ্জ শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান জয়নাল আহমদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পূবালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক (প্রিন্সিপাল অফিস, সিলেট) চৌধুরী মো. শফিউল হাসান।

এছাড়াও উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান (সিলেট পূর্ব অঞ্চল) মো. ফজলুল কবীর চৌধুরী এবং উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান (সিলেট পশ্চিম অঞ্চল) মো. রুহুল আমিন, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জুনাব আলী,তাহিরপুর কয়লা আমদানি কারক গ্রুপের সভাপতি ও উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খসরুল আলম,সাধারন সম্পাদক ও দক্ষিণ বড়দল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সবুজ আলম,দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমদ মুরাদ, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুল কিবরিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, গ্রাহক ও ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

বক্তারা তাদের বক্তব্যে বলেন,আধুনিক প্রযুক্তির ব্যবহারের সাথে সাথে ব্যবসা বানিজ্যের গুরুত্বপূর্ণ অংশ ব্যাংক। নতুন ভাবে এই উপজেলার পূবালী ব্যাংকের উপশাখাটি ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক কর্মকাণ্ডে ও উন্নত ব্যাংকিং সেবা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পাশাপাশি কৃষক শ্রমিক ব্যবসায়ী চাকুরীজীবিসহ সকল স্তরের মানুষজন ব্যাংকিং পাবে। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে উপশাখাটির আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করেন। সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়া-মোনাজাত করেন মাও দ্বীন ইসলাম আজাদী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow