বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সম্ভব নয় : ইরান
ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য ও এমপি মোহাম্মদ রেজা মোহসেনি বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) ইরানের মেহের নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এ সময় তিনি যুক্তরাষ্ট্রকে অতিরিক্ত দাবিদার ও অভ্যন্তরীণ স্বার্থে গোপন উদ্দেশ্য সাধনের জন্য অভিযুক্ত করেন। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি, সাম্প্রতিক আগ্রাসন এবং পূর্ববর্তী আলোচনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে ইতিহাস; তা বিবেচনা করেই পরবর্তী দফার আলোচনা বন্ধ রয়েছে। এদিকে আন্তর্জাতিক সংবাদসংস্থা আল জাজিরা জানিয়েছে, এখন পর্যন্ত ইসলামাবাদে কোনো ইরানি প্রতিনিধিদল পাঠানো হয়নি। পাকিস্তানে অনুষ্ঠিতব্য বৈঠকে ইরানের স্পিকার বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির উপস্থিত হওয়ার কথা ছিল। জানা গেছে, তারা এখনো ইরানেই অবস্থান করছেন। ফলে, যুদ্ধবিরতির বৈঠকে ইরানের অংশগ্রহণ একটি বড় প্রশ্ন হিসেবেই রয়ে গেছে।
ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য ও এমপি মোহাম্মদ রেজা মোহসেনি বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) ইরানের মেহের নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি যুক্তরাষ্ট্রকে অতিরিক্ত দাবিদার ও অভ্যন্তরীণ স্বার্থে গোপন উদ্দেশ্য সাধনের জন্য অভিযুক্ত করেন।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি, সাম্প্রতিক আগ্রাসন এবং পূর্ববর্তী আলোচনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে ইতিহাস; তা বিবেচনা করেই পরবর্তী দফার আলোচনা বন্ধ রয়েছে।
এদিকে আন্তর্জাতিক সংবাদসংস্থা আল জাজিরা জানিয়েছে, এখন পর্যন্ত ইসলামাবাদে কোনো ইরানি প্রতিনিধিদল পাঠানো হয়নি।
পাকিস্তানে অনুষ্ঠিতব্য বৈঠকে ইরানের স্পিকার বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির উপস্থিত হওয়ার কথা ছিল। জানা গেছে, তারা এখনো ইরানেই অবস্থান করছেন। ফলে, যুদ্ধবিরতির বৈঠকে ইরানের অংশগ্রহণ একটি বড় প্রশ্ন হিসেবেই রয়ে গেছে।
What's Your Reaction?