বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার : এমপি দিপু
নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। প্রধানমন্ত্রী জানেন, একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারে। এ কারণেই ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রূপগঞ্জের কালাদী এলাকায় ‘বাসন্তী বিন্দু শর্মিলা দোয়ারকা প্রসাদ স্কুল’-এর জমি দান, ভিত্তিপ্রস্তর স্থাপন ও খেলার মাঠ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এমপি বলেন, শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে। দেশের প্রতিটি অঞ্চলে শিক্ষার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, বিগত সরকার শিক্ষার নামে প্রহসন করেছে। ফলে গত ১৭ বছরে দেশের শিক্ষা ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমান সরকার সেই ক্ষতি কাটিয়ে একটি যুগোপযোগী ও মানসম্মত শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বিদ্যালয়ের জমি দাতা সমাজসেবক বিজয় কুমার মো
নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। প্রধানমন্ত্রী জানেন, একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারে। এ কারণেই ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রূপগঞ্জের কালাদী এলাকায় ‘বাসন্তী বিন্দু শর্মিলা দোয়ারকা প্রসাদ স্কুল’-এর জমি দান, ভিত্তিপ্রস্তর স্থাপন ও খেলার মাঠ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এমপি বলেন, শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে। দেশের প্রতিটি অঞ্চলে শিক্ষার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, বিগত সরকার শিক্ষার নামে প্রহসন করেছে। ফলে গত ১৭ বছরে দেশের শিক্ষা ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমান সরকার সেই ক্ষতি কাটিয়ে একটি যুগোপযোগী ও মানসম্মত শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বিদ্যালয়ের জমি দাতা সমাজসেবক বিজয় কুমার মোদী, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
What's Your Reaction?