বর্ষার কবিতা: শ্রাবণী

রাজীব কুমার দাস শ্রাবণ মেঘের জোয়ার আকাশে দিয়েছে পাড়িপ্রকৃতি মেতেছে শ্রাবণী সাজেকত সুখ বাসনায় রাগে-অনুরাগেব্যস্ত জনপদে ব্যস্ত মানব ছুটেছে তাড়াতাড়ি,শ্রাবণ মেঘের জোয়ার আকাশে দিয়েছে পাড়ি। দূর পরবাসী মেঘেরা সারি সারিনীলিমার মাঝে জমেছে চুপিসারি,বইছে পবন কইছে গুঞ্জনেওহে এসো এসো মোর সনে,মনজোয়ারে দুলবো সাথী ভাসিয়ে সুখ তরী। মাঝিমাল্লার ভাটিয়ালি সুরশুভ্র বলাকা উড়ছে সুদূরব্যাঙের সুরে চিত্ত তন্ময়েআজ নাচছে শর্বরী। নীলিমার নীল ফেরারি আজসবুজের সমারোহে প্রকৃতির সাজবন্দি খাঁচায় মন পাপিয়ায় মুক্তির আহাজারিশ্রাবণ মেঘের জোয়ার আকাশে দিয়েছে পাড়ি। এসইউ

বর্ষার কবিতা: শ্রাবণী

রাজীব কুমার দাস

শ্রাবণ মেঘের জোয়ার আকাশে দিয়েছে পাড়ি
প্রকৃতি মেতেছে শ্রাবণী সাজে
কত সুখ বাসনায় রাগে-অনুরাগে
ব্যস্ত জনপদে ব্যস্ত মানব ছুটেছে তাড়াতাড়ি,
শ্রাবণ মেঘের জোয়ার আকাশে দিয়েছে পাড়ি।

দূর পরবাসী মেঘেরা সারি সারি
নীলিমার মাঝে জমেছে চুপিসারি,
বইছে পবন কইছে গুঞ্জনে
ওহে এসো এসো মোর সনে,
মনজোয়ারে দুলবো সাথী ভাসিয়ে সুখ তরী।

মাঝিমাল্লার ভাটিয়ালি সুর
শুভ্র বলাকা উড়ছে সুদূর
ব্যাঙের সুরে চিত্ত তন্ময়ে
আজ নাচছে শর্বরী।

নীলিমার নীল ফেরারি আজ
সবুজের সমারোহে প্রকৃতির সাজ
বন্দি খাঁচায় মন পাপিয়ায় মুক্তির আহাজারি
শ্রাবণ মেঘের জোয়ার আকাশে দিয়েছে পাড়ি।

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow