বলিউড অভিনেতাদের হেনস্তার বিষয়ে যা বলেছিলেন শশী কাপুর

বলিউডের কাপুর পরিবার বরাবরই স্পষ্টভাষী হিসেবে পরিচিত। ঋষি কাপুর থেকে শুরু করে কারিনা কাপুর সোজাসুজি কথা বলতে তারা কখনো পিছপা হননি। এই তালিকায় অন্যতম সাহসী ব্যক্তিত্ব ছিলেন ঋষি কাপুরের কাকা এবং কিংবদন্তি অভিনেতা শশী কাপুর। আজ ১৮ মার্চ জন্মদিনে অনুরাগীরা কেবল অভিনয় নয়, বরং ইন্ডাস্ট্রির অন্ধকার দিক নিয়ে তার সেই নির্ভীক সত্যকথনকেও শ্রদ্ধাভরে স্মরণ করছেন। সাধারণত গ্ল্যামার জগতে ‘কাস্টিং কাউচ’ বা যৌন হেনস্তার প্রসঙ্গে কেবল নারী অভিনেত্রীদের কথাই বারবার সামনে আসে। কিন্তু শশী কাপুর সেই রক্ষণশীল সময়ে দাঁড়িয়েই পুরুষদের হেনস্তা নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা  যায়, সে সময়ে তিনি প্রকাশ করেছিলেন, পর্দার আড়ালে কেবল মহিলারাই নন, নবাগত পুরুষ অভিনেতারাও অনেক সময় প্রভাবশালী ব্যক্তিদের লালসার শিকার হতেন। এক পুরোনো সাক্ষাৎকারে শশী কাপুর দাবি করেছিলেন, সেই যুগে অনেক প্রতিষ্ঠিত ও সিনিয়র নায়িকারা নবাগত নায়কদের সুযোগ নেওয়ার চেষ্টা করতেন। ইন্ডাস্ট্রিতে তখন এক প্রকার অলিখিত নিয়ম চালু ছিল যে, বড় নায়িকাদের ‘ঘনিষ্ঠ’ হতে পারলেই সিনেমায় কাজের সুযোগ পাওয়া সহজ হবে। শশী কাপুর সরাসরি কারও নাম ন

বলিউড অভিনেতাদের হেনস্তার বিষয়ে যা বলেছিলেন শশী কাপুর

বলিউডের কাপুর পরিবার বরাবরই স্পষ্টভাষী হিসেবে পরিচিত। ঋষি কাপুর থেকে শুরু করে কারিনা কাপুর সোজাসুজি কথা বলতে তারা কখনো পিছপা হননি। এই তালিকায় অন্যতম সাহসী ব্যক্তিত্ব ছিলেন ঋষি কাপুরের কাকা এবং কিংবদন্তি অভিনেতা শশী কাপুর। আজ ১৮ মার্চ জন্মদিনে অনুরাগীরা কেবল অভিনয় নয়, বরং ইন্ডাস্ট্রির অন্ধকার দিক নিয়ে তার সেই নির্ভীক সত্যকথনকেও শ্রদ্ধাভরে স্মরণ করছেন। সাধারণত গ্ল্যামার জগতে ‘কাস্টিং কাউচ’ বা যৌন হেনস্তার প্রসঙ্গে কেবল নারী অভিনেত্রীদের কথাই বারবার সামনে আসে। কিন্তু শশী কাপুর সেই রক্ষণশীল সময়ে দাঁড়িয়েই পুরুষদের হেনস্তা নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা  যায়, সে সময়ে তিনি প্রকাশ করেছিলেন, পর্দার আড়ালে কেবল মহিলারাই নন, নবাগত পুরুষ অভিনেতারাও অনেক সময় প্রভাবশালী ব্যক্তিদের লালসার শিকার হতেন।

এক পুরোনো সাক্ষাৎকারে শশী কাপুর দাবি করেছিলেন, সেই যুগে অনেক প্রতিষ্ঠিত ও সিনিয়র নায়িকারা নবাগত নায়কদের সুযোগ নেওয়ার চেষ্টা করতেন। ইন্ডাস্ট্রিতে তখন এক প্রকার অলিখিত নিয়ম চালু ছিল যে, বড় নায়িকাদের ‘ঘনিষ্ঠ’ হতে পারলেই সিনেমায় কাজের সুযোগ পাওয়া সহজ হবে।

শশী কাপুর সরাসরি কারও নাম না নিলেও তার মন্তব্যে উঠে এসেছিল তৎকালীন অনেক সুপারস্টারের সংগ্রামের কথা। তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে, সঞ্জয় খান কিংবা ধর্মেন্দ্রর মতো অভিনেতাদেরও ক্যারিয়ারের শুরুতে এমন কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছিল। 

বিশেষ করে তৎকালীন সুপারস্টার ধর্মেন্দ্রর সঙ্গে কিংবদন্তি অভিনেত্রী মীনা কুমারীর ঘনিষ্ঠতা নিয়ে যে গুঞ্জন বলিপাড়ায় প্রচলিত ছিল, শশীর বক্তব্যে পরোক্ষভাবে তারই প্রতিফলন দেখা গিয়েছিল।

শশী কাপুরের এই সাহসী স্বীকারোক্তি সেই সময়ে ইন্ডাস্ট্রিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। 

আজ জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা তাকে স্মরণ করছেন একজন নীতিবান মানুষ হিসেবে— যিনি গ্ল্যামারের চাকচিক্যের আড়ালে থাকা তিক্ত সত্যগুলো সবার সামনে আনার সাহস দেখিয়েছিলেন।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow