বলিউড অভিনেতা রণবীর সিংকে নিষিদ্ধ ঘোষণা

বলিউড অভিনেতা রণবীর সিংকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। ডন ৩ সিনেমা থেকে হঠাৎ সরে দাঁড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে অসহযোগিতার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই)। সংগঠনটি আনুষ্ঠানিকভাবে রণবীর সিংকে নিষিদ্ধ করার সিদ্ধান্তও নিয়েছে বলে জানা গেছে। সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান উপদেষ্টা অশোক পণ্ডিত জানান, গত ১১ এপ্রিল পরিচালক ফারহান আখতার রণবীর সিংয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, শুটিং শুরুর মাত্র তিন সপ্তাহ আগে সিনেমাটি থেকে সরে দাঁড়ান রণবীর। এতে ছবির শুটিং ও প্রযোজনার কাজে বড় ধরনের জটিলতা তৈরি হয়েছে। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে দুইপক্ষের বক্তব্য শোনার চেষ্টা করা হয়েছিল। প্রযোজক রিতেশ সিধওয়ানি বৈঠকে উপস্থিত ছিলেন এবং ফরহান আখতার লন্ডন থেকে অনলাইনে যোগ দেন। তবে রণবীর সিংকে একাধিকবার নোটিশ পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি বলে দাবি সংগঠনের। পরে অভিনেতার টিম ই-মেইলের মাধ্যমে জানায়, এ বিষয়ে হস্তক্ষেপ করার কোনো অধিকার ফেডারেশনের নেই। ফেডারেশনের সভাপতি বিএন তিওয়ারি ব

বলিউড অভিনেতা রণবীর সিংকে নিষিদ্ধ ঘোষণা

বলিউড অভিনেতা রণবীর সিংকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। ডন ৩ সিনেমা থেকে হঠাৎ সরে দাঁড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে অসহযোগিতার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই)।

সংগঠনটি আনুষ্ঠানিকভাবে রণবীর সিংকে নিষিদ্ধ করার সিদ্ধান্তও নিয়েছে বলে জানা গেছে।

সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান উপদেষ্টা অশোক পণ্ডিত জানান, গত ১১ এপ্রিল পরিচালক ফারহান আখতার রণবীর সিংয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়, শুটিং শুরুর মাত্র তিন সপ্তাহ আগে সিনেমাটি থেকে সরে দাঁড়ান রণবীর। এতে ছবির শুটিং ও প্রযোজনার কাজে বড় ধরনের জটিলতা তৈরি হয়েছে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে দুইপক্ষের বক্তব্য শোনার চেষ্টা করা হয়েছিল। প্রযোজক রিতেশ সিধওয়ানি বৈঠকে উপস্থিত ছিলেন এবং ফরহান আখতার লন্ডন থেকে অনলাইনে যোগ দেন। তবে রণবীর সিংকে একাধিকবার নোটিশ পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি বলে দাবি সংগঠনের।

পরে অভিনেতার টিম ই-মেইলের মাধ্যমে জানায়, এ বিষয়ে হস্তক্ষেপ করার কোনো অধিকার ফেডারেশনের নেই।

ফেডারেশনের সভাপতি বিএন তিওয়ারি বলেন, একটি সিনেমার সঙ্গে হাজারো মানুষের জীবিকা জড়িত। কোনো ছবির কাজ হঠাৎ বন্ধ হয়ে গেলে জুনিয়র শিল্পী থেকে শুরু করে দৈনিক মজুরিভিত্তিক কর্মীরাও আর্থিক ক্ষতির মুখে পড়েন।

তিনি আরও বলেন, “কেউ যত বড় তারকাই হোন না কেন, তিনি নিয়মের ঊর্ধ্বে নন।”

এরপরই ফেডারেশনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত রণবীর সিংয়ের সঙ্গে তাদের সদস্যরা কাজ করবেন না।

এই বিতর্কের কেন্দ্রে রয়েছে ৪৫ কোটি রুপি ক্ষতির অভিযোগ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow