বল টেম্পারিং নিয়ে ইংলিশ তারকার বিস্ফোরক মন্তব্য
ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা। কিন্তু সময়ের সাথে সাথে এই খেলায় এমন কিছু ঘটনা ঘটেছে, যা সেই পরিচয়কে বারবার প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। বল টেম্পারিং ঠিক তেমনই এক অধ্যায়—যেখানে প্রতিভা, দক্ষতা আর কৌশলের বাইরে গিয়ে কেউ কেউ বেছে নিয়েছে শর্টকাট পথ। বিভিন্ন সময়ে বিশ্ব ক্রিকেটের বড় বড় নাম এই বিতর্কে জড়িয়েছে। কখনও স্যান্ডপেপার, কখনও লালারস বা অন্য কৌশল—বলকে কৃত্রিমভাবে বদলে সুবিধা নেওয়ার চেষ্টা বারবার ধরা পড়েছে। এর ফলও এসেছে কঠিন—নিষেধাজ্ঞা, সমালোচনা, আর ক্যারিয়ারে স্থায়ী দাগ। শহীদ আফ্রিদি থেকে শুরু করে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথের মতো মহাতারকারা এই অপরাধে অভিযুক্ত হয়ে নিষিদ্ধ হয়েছে বিভিন্ন মেয়াদে। সম্প্রতি পিএসএলে ফখর জামানের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ ওঠে এবং পাকিস্তানি তারকা দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। এর মধ্যেই সাবেক ইংল্যান্ডের তারকা ব্যাটার ডেভিড মালান বিস্ফোরক মন্তব্য করলেন। তার মতে, বল টেম্পারিংকে বৈধ করা উচিত। বিবিসি-র স্ট্র্যাটেজিক টাইমআউট পডকাস্টকে মালান বলেন, ‘বল টেম্পারিং এখন ক্রিকেটে নতুন কোনো বিষয় নয় এবং ক্রিকেট বোর্ডের উচিত নিয়ন্ত্রিত কন্ডিশনে একে বৈধ করা উচিত।’ ২০২৪ স
ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা। কিন্তু সময়ের সাথে সাথে এই খেলায় এমন কিছু ঘটনা ঘটেছে, যা সেই পরিচয়কে বারবার প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। বল টেম্পারিং ঠিক তেমনই এক অধ্যায়—যেখানে প্রতিভা, দক্ষতা আর কৌশলের বাইরে গিয়ে কেউ কেউ বেছে নিয়েছে শর্টকাট পথ।
বিভিন্ন সময়ে বিশ্ব ক্রিকেটের বড় বড় নাম এই বিতর্কে জড়িয়েছে। কখনও স্যান্ডপেপার, কখনও লালারস বা অন্য কৌশল—বলকে কৃত্রিমভাবে বদলে সুবিধা নেওয়ার চেষ্টা বারবার ধরা পড়েছে। এর ফলও এসেছে কঠিন—নিষেধাজ্ঞা, সমালোচনা, আর ক্যারিয়ারে স্থায়ী দাগ।
শহীদ আফ্রিদি থেকে শুরু করে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথের মতো মহাতারকারা এই অপরাধে অভিযুক্ত হয়ে নিষিদ্ধ হয়েছে বিভিন্ন মেয়াদে। সম্প্রতি পিএসএলে ফখর জামানের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ ওঠে এবং পাকিস্তানি তারকা দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। এর মধ্যেই সাবেক ইংল্যান্ডের তারকা ব্যাটার ডেভিড মালান বিস্ফোরক মন্তব্য করলেন। তার মতে, বল টেম্পারিংকে বৈধ করা উচিত।
বিবিসি-র স্ট্র্যাটেজিক টাইমআউট পডকাস্টকে মালান বলেন, ‘বল টেম্পারিং এখন ক্রিকেটে নতুন কোনো বিষয় নয় এবং ক্রিকেট বোর্ডের উচিত নিয়ন্ত্রিত কন্ডিশনে একে বৈধ করা উচিত।’
২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া মালানের ব্যাখ্যা, ‘ঐতিহ্যগতভাবে এই খেলায় বহু বছর ধরে খেলোয়াড়দের বল টেম্পারিংয়ের চেষ্টা করতে দেখা গেছে, এটা নতুন কোনো বিষয় নয়। আমি মনে করি আপনাদের এটাকে বৈধ করা উচিত–ওদেরকে শুধু বল ঘষতে দিন। অবশ্যই বাইরে থেকে আনা কোনো জিনিস দিয়ে নয়। বলকে রিভার্স সুইং করাতে এটা একটা দক্ষতা।’
বিপিএলে রংপুর রাইডার্সের জার্সিতে খেলার অভিজ্ঞতা রয়েছে ডেভিড মালানের। তার ভাষ্যমতে, বল টেম্পারিং বৈধ করলে কন্ডিশন বোলারদের অনুকূলে থাকবে, বিশেষ করে ডেথ ওভারে। তিনি বলেন, ‘এটা শেষ দিকে আরও বেশি বোলারদের সহায়ক হবে, যদি বল রিভার্স করা যায়। এটা খেলাকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করবে, দলগুলোর হাতে ছয় উইকেট রেখে জেতা সহজ হবে না।’
What's Your Reaction?