বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৈতৃক বসতঘর, ভিটেমাটি ও উর্বর কৃষিজমি রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষ থানায় গণঅভিযোগ করেছেন। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে রূপগঞ্জ থানায় এ অভিযোগ দেওয়া হয়। এর আগে কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন ভুক্তভোগী জমি মালিক ও কৃষকরা। মানববন্ধনে বক্তারা বলেন, একটি প্রভাবশালী চক্র কায়েতপাড়া ইউনিয়নের ১৭টি মৌজায় ৪২টি গ্রামের কৃষিজমি, বসতভিটাসহ আট হাজার একর জমিতে অবৈধভাবে বালু ভরাট করে আবাসনের নামে দখল করে নিচ্ছে। আমরা প্রতিবাদ করলেই মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তাই স্থায়ী সমাধান পেতে আমরা গণকর্মসূচি পালন করছি। তারা আরও বলেন, আজ আমরা থানায় গণঅভিযোগ দিয়েছি। মানববন্ধন কর্মসূচি পালন করেছি। সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে বৃহত্তর কর্মসূচিতে যাবো। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের এএসপি (গ সার্কেল) মেহেদী ইসলাম বলেন, ৫০টির মতো কৃষক ও জমি মালিকের অভিযোগ পেয়েছি। ঊর্ধ্বতন মহলকে জানিয়ে তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে। নাজমুল হুদা/এসআর  

বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৈতৃক বসতঘর, ভিটেমাটি ও উর্বর কৃষিজমি রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষ থানায় গণঅভিযোগ করেছেন।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে রূপগঞ্জ থানায় এ অভিযোগ দেওয়া হয়। এর আগে কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন ভুক্তভোগী জমি মালিক ও কৃষকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি প্রভাবশালী চক্র কায়েতপাড়া ইউনিয়নের ১৭টি মৌজায় ৪২টি গ্রামের কৃষিজমি, বসতভিটাসহ আট হাজার একর জমিতে অবৈধভাবে বালু ভরাট করে আবাসনের নামে দখল করে নিচ্ছে। আমরা প্রতিবাদ করলেই মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তাই স্থায়ী সমাধান পেতে আমরা গণকর্মসূচি পালন করছি।

jagonews24

তারা আরও বলেন, আজ আমরা থানায় গণঅভিযোগ দিয়েছি। মানববন্ধন কর্মসূচি পালন করেছি। সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে বৃহত্তর কর্মসূচিতে যাবো।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের এএসপি (গ সার্কেল) মেহেদী ইসলাম বলেন, ৫০টির মতো কৃষক ও জমি মালিকের অভিযোগ পেয়েছি। ঊর্ধ্বতন মহলকে জানিয়ে তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

নাজমুল হুদা/এসআর

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow