বসুন্ধরা আবাসিক এলাকায় গাড়ির ধাক্কায় সাবেক পুলিশ সদস্য নিহত
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় সাবেক এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম সেকান্দার আলী (৭২)। গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায়। তিনি বর্তমানে বসুন্ধরা আবাসিক এলাকায় থাকতেন। শনিবার (১৮ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে সেকান্দারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরও পড়ুন ট্রেনের ছাদ থেকে পা পিছলে পড়ে পর্যটকের মৃত্যু তাকে হাসপাতালে নিয়ে আসা মো. রোকন উদ্দিন জানান, সেকান্দার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য। দুপুর সাড়ে ১২টার দিকে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে। কেএজেডআইএ/একিউএফ
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় সাবেক এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম সেকান্দার আলী (৭২)। গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায়। তিনি বর্তমানে বসুন্ধরা আবাসিক এলাকায় থাকতেন।
শনিবার (১৮ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে সেকান্দারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা মো. রোকন উদ্দিন জানান, সেকান্দার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য। দুপুর সাড়ে ১২টার দিকে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে।
কেএজেডআইএ/একিউএফ
What's Your Reaction?
