বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় আরও এক যুবকের মৃত্যু, নিহত বেড়ে ২

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাছবোঝাই একটি পিকআপভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত আরও এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম নোমান ইলাহি (৩৪)। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুজনে দাঁড়িয়েছে। নোমান ইলাহি কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের বাসিন্দা। বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নোমান ইলাহি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাতটার দিকে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা চকরিয়ার মগনামা ঘাট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বাঁশখালীর পিএবি সড়কের মনছুরিয়া বাজার এলাকায় মাছবোঝাই একটি পিকআপের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে বাহাদুর আলম (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এছাড়া আহত হন আরও তিনজন। তাদের উদ্ধার করে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। গুরুতর আহত নোমান ইলাহিকে নগরীর একটি বেসরকারি হাস

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় আরও এক যুবকের মৃত্যু, নিহত বেড়ে ২

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাছবোঝাই একটি পিকআপভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত আরও এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম নোমান ইলাহি (৩৪)।

এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুজনে দাঁড়িয়েছে। নোমান ইলাহি কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের বাসিন্দা।

বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নোমান ইলাহি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাতটার দিকে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা চকরিয়ার মগনামা ঘাট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বাঁশখালীর পিএবি সড়কের মনছুরিয়া বাজার এলাকায় মাছবোঝাই একটি পিকআপের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে বাহাদুর আলম (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এছাড়া আহত হন আরও তিনজন। তাদের উদ্ধার করে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

গুরুতর আহত নোমান ইলাহিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এমআরএএইচ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow