বাঁশ দিয়ে পিটিয়ে শ্রমিক হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
ধারের এক হাজার টাকা পরিশোধ না করায় সিরাজগঞ্জের বেলকুচিতে শুভ নামের এক তাঁত শ্রমিককে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় আট মাস পর প্রধান আসামি মো. শাহীন মোল্লাকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (২৬ জুলাই) সকালে র্যাব-১২ সিরাজগঞ্জ সদর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গ্রেপ্তার শাহীন মোল্লা বেলকুচি উপজেলার কোনাবাড়ী গ্রামের মো. সাইফুল ইসলাম মোল্লার ছেলে। এর আগে শনিবার (২৫ জুলাই) রাতে র্যাব-১২, সদর কোম্পানি এবং সিপিএসসি, র্যাব-১ এর সদস্যরা গাজীপুর জেলার কালিয়াকৈর থানার আমবাগান ইউটার্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক হাজার টাকার জন্য বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে শুভ নামের এক যুবককে হত্যা করা হয়। আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে চাঞ্চল্যকর এ হত্যা মামলার প্রধান আসামি মো. শাহীন মোল্লাকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার আমবাগান ইউটার্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবর মাসে শাহীন মোল্লার কাছ থেকে এক হাজার টাকা ধার নেন ভিকটিম শুভ। ওই টাকা পরিশোধের জন্য বিভিন্ন সময়
ধারের এক হাজার টাকা পরিশোধ না করায় সিরাজগঞ্জের বেলকুচিতে শুভ নামের এক তাঁত শ্রমিককে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় আট মাস পর প্রধান আসামি মো. শাহীন মোল্লাকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (২৬ জুলাই) সকালে র্যাব-১২ সিরাজগঞ্জ সদর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেপ্তার শাহীন মোল্লা বেলকুচি উপজেলার কোনাবাড়ী গ্রামের মো. সাইফুল ইসলাম মোল্লার ছেলে।
এর আগে শনিবার (২৫ জুলাই) রাতে র্যাব-১২, সদর কোম্পানি এবং সিপিএসসি, র্যাব-১ এর সদস্যরা গাজীপুর জেলার কালিয়াকৈর থানার আমবাগান ইউটার্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক হাজার টাকার জন্য বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে শুভ নামের এক যুবককে হত্যা করা হয়। আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে চাঞ্চল্যকর এ হত্যা মামলার প্রধান আসামি মো. শাহীন মোল্লাকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার আমবাগান ইউটার্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবর মাসে শাহীন মোল্লার কাছ থেকে এক হাজার টাকা ধার নেন ভিকটিম শুভ। ওই টাকা পরিশোধের জন্য বিভিন্ন সময় তাকে চাপ দেয় শাহীন মোল্লা ও তার বন্ধুরা। ২০২৫ সালের ২৫ নভেম্বর তামাই গ্রামে তাঁত ফ্যাক্টরিতে কাজ করা অবস্থায় শুভকে ডেকে বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় শাহীন মোল্লা ও তার বন্ধুরা। সেখানে তাকে এলোপাথাড়ি বাঁশ দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায় তারা।
গুরুতর আহত অবস্থায় শুভকে উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শুভ। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বেলকুচি থানায় একটি হত্যা মামলা করেন।
What's Your Reaction?