বাংলাদেশকে পার্থক্যটা বুঝিয়ে দিল ভিয়েতনাম

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভিয়েতনামের কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। ফিফা র‌্যাঙ্কিংয়ে ৭২ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে আজ মোটেও সুবিধা করতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। তবে প্রথমার্ধেই তিন গোল হজম করা হামজা-শমিতরা অবশ্য দ্বিতীয়ার্ধে আর কোন গোল হজম করেনি।  ভিয়েতনামের বিপক্ষে ম্যাচে পাঁচ প্রবাসী ফুটবলার নিয়ে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। হ্যাং ডে স্টেডিয়ামে প্রথমার্ধে স্বাগতিকদের কাছে তো পাত্তাই পায়নি হাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। একচ্ছত্র আধিপত্য দেখিয়ে তিন গোল আদায় করেছে ভিয়েতনাম। এছাড়া অক্ষত রেখেছে নিজেদের গোলপোস্ট।  ৮ মিনিটে সেট পিস থেকে ভিয়েতনাম গোলমুখ খোলে। সতীর্থের কাছ থেকে বল পেয়ে জাল কাঁপান তুয়ান হাই। এর ৯ মিনিট পর ব্যবধান বাড়তে দেননি মেহেদী হাসান শ্রাবণ। এনগুয়েন হোয়াংয়ের ভলি রুখে দেন বাংলাদেশি কিপার। তবে ১৮তম মিনিটে আরেকটি সেট পিস থেকে গোল আদায় করে ভিয়েতনাম। শ্রাবণকে পরাস্ত করেন দো দুই মাহন। বিরতির আগে আরেকটি গোল হজম করে বাংলাদেশ। ৩৮ মিনিটে এনগুয়েইন হাই লং বক্সে বল নিয়ে ঢুকে পড়েন। তারপর দুই ডিফেন্ডারকে কাটিয়ে ডানদিক দিয়ে নিচু শটে স্কোর ৩-০ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow