বাংলাদেশকে ফের মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাবে বিএনপি: মঈন খান

বিএনপি নেতৃত্বাধীন সরকার দেশকে আবারও বিশ্ব দরবারে একটি মর্যাদাপূর্ণ ও সম্মানজনক অবস্থানে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।   তিনি বলেন, শহীদ জিয়ার আদর্শ ধারণ করে এবং তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী ঐক্যবদ্ধভাবে কাজ করলে বাংলাদেশকে আবারও সম্মানজনক অবস্থানে ফিরিয়ে নেওয়া সম্ভব। শুক্রবার (১২ জুন) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত-বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। আরও পড়ুন বড় বাজেটের সঙ্গে বড় দুর্নীতির সুযোগও তৈরি হয়: নাহিদ ইসলাম  ইশতেহার থেকে বাজেট: প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে কতদূর বিএনপি সরকার?  আব্দুল মঈন খান বলেন, স্বাধীনতা-পরবর্তী যুদ্ধবিধ্বস্ত ও ভঙ্গুর রাষ্ট্রকে মাত্র সাড়ে তিন বছরের শাসনামলে এক অনন্য অবস্থানে নিয়ে গিয়েছিলেন জিয়াউর রহমান। তার নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় এবং খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়। এ উদ্যোগ দেশের অর্থনীতিকে স্বনির্ভরতার পথে এগিয়ে নিয়

বাংলাদেশকে ফের মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাবে বিএনপি: মঈন খান

বিএনপি নেতৃত্বাধীন সরকার দেশকে আবারও বিশ্ব দরবারে একটি মর্যাদাপূর্ণ ও সম্মানজনক অবস্থানে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।  

তিনি বলেন, শহীদ জিয়ার আদর্শ ধারণ করে এবং তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী ঐক্যবদ্ধভাবে কাজ করলে বাংলাদেশকে আবারও সম্মানজনক অবস্থানে ফিরিয়ে নেওয়া সম্ভব।

শুক্রবার (১২ জুন) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত-বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আব্দুল মঈন খান বলেন, স্বাধীনতা-পরবর্তী যুদ্ধবিধ্বস্ত ও ভঙ্গুর রাষ্ট্রকে মাত্র সাড়ে তিন বছরের শাসনামলে এক অনন্য অবস্থানে নিয়ে গিয়েছিলেন জিয়াউর রহমান। তার নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় এবং খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়। এ উদ্যোগ দেশের অর্থনীতিকে স্বনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যায়।

তিনি বলেন, জিয়াউর রহমানকে শুধু আনুষ্ঠানিকভাবে স্মরণ নয়, বরং তার উন্নয়ন ও উৎপাদনমুখী রাজনৈতিক দর্শন বাস্তব জীবনে ধারণ করাই প্রকৃত শ্রদ্ধা।

বিএনপির এ জেষ্ঠ্য নেতা আরও বলেন, জিয়াউর রহমানের সময়ের বাজেট প্রণয়ন ছিল সাধারণ মানুষের কল্যাণকেন্দ্রিক। বিশেষ করে প্রান্তিক ও শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যেই তা পরিচালিত হয়েছে।  

আলোচনা সভায় মৎস্যজীবী দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

কেএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow