বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানালো মেসির আর্জেন্টিনা (ভিডিওসহ)
আগামীকাল বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। সেই ঈদকে সামনে রেখে চলছে সারাদেশে উৎসবের আমেজ। পছন্দের পশু কোরবানির মাধ্যমে পালিত হয় এই উৎসব। সেই ঈদকে সামনে রেখে বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল দল। ২০২২ কাতার বিশ্বকাপের সময় আর্জেন্টিনা ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের অকৃত্রিম ভালোবাসা সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে ছড়িয়ে পড়লে সেটি সম্পর্কে জানতে পারেন আর্জেন্টিনার জনগণও। কয়েক হাজার মাইল দূরের বাংলাদেশের প্রতি ভালোবাসা জন্মায় দেশটির জনগণ ও খেলোয়াড়দেরও। তাই তো এখন যেকোনো বিশেষ মুহূর্তে বাংলাদেশিদের মনে করে আর্জেন্টাইনরা। তারই অংশ হিসেবে আগামীকাল পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আর্জেন্টিনা ফুটবল দল Selección Argentina in English ভেরিফায়েড ফেসবুক পেজে এআই দিয়ে নির্মিত একটি ভিডিওতে ঈদের শুভেচ্ছা জানান বাংলাদেশি সমর্থকদের। তবে সেটি বিশ্ব চ্যাম্পিয়নদের অফিশিয়াল ফেসবুক পেজ কিনা, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওবার্তায় আর্জেন্টিনার একাধিক ফুটবলার শুভেচ্ছা জানিয়ে বলেন ঈদ মোবারক। সবশেষ লিওনেল মেসি বলেন, ‘আমরা তোমাদের ভালোবাসি বাংলাদেশ এবং তোমাদের জানাই ঈদের অনেক শুভেচ্ছা। ঈদ
আগামীকাল বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। সেই ঈদকে সামনে রেখে চলছে সারাদেশে উৎসবের আমেজ। পছন্দের পশু কোরবানির মাধ্যমে পালিত হয় এই উৎসব। সেই ঈদকে সামনে রেখে বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল দল।
২০২২ কাতার বিশ্বকাপের সময় আর্জেন্টিনা ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের অকৃত্রিম ভালোবাসা সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে ছড়িয়ে পড়লে সেটি সম্পর্কে জানতে পারেন আর্জেন্টিনার জনগণও। কয়েক হাজার মাইল দূরের বাংলাদেশের প্রতি ভালোবাসা জন্মায় দেশটির জনগণ ও খেলোয়াড়দেরও। তাই তো এখন যেকোনো বিশেষ মুহূর্তে বাংলাদেশিদের মনে করে আর্জেন্টাইনরা।
তারই অংশ হিসেবে আগামীকাল পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আর্জেন্টিনা ফুটবল দল Selección Argentina in English ভেরিফায়েড ফেসবুক পেজে এআই দিয়ে নির্মিত একটি ভিডিওতে ঈদের শুভেচ্ছা জানান বাংলাদেশি সমর্থকদের। তবে সেটি বিশ্ব চ্যাম্পিয়নদের অফিশিয়াল ফেসবুক পেজ কিনা, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
ভিডিওবার্তায় আর্জেন্টিনার একাধিক ফুটবলার শুভেচ্ছা জানিয়ে বলেন ঈদ মোবারক। সবশেষ লিওনেল মেসি বলেন, ‘আমরা তোমাদের ভালোবাসি বাংলাদেশ এবং তোমাদের জানাই ঈদের অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক।’
ঈদের শুভেচ্ছা জানানো সেই ভিডিওর ক্যাপশনে লিখা ছিল, ‘আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশেরর সকল মানুষকে জানাই ঈদ মোবারক। এই পবিত্র ঈদুল আজহা প্রতিটি পরিবারে বয়ে আনুক শান্তি, সুখ এবং অফুরন্ত কল্যাণ!’
শুভেচ্ছা বার্তায় নির্মিত এআই ভিডিওতে মেসি ছাড়াও ছিলেন রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজ ও এমিলিয়ানো মার্তিনেজ।
আইএন
What's Your Reaction?