বাংলাদেশিদের জন্য ভিসার মেয়াদ বাড়ল তিন দেশ

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরাইল যুদ্ধের কারণে সৃষ্টি হওয়া অস্থিরতার প্রেক্ষাপটে, বাংলাদেশে ছুটিতে থাকা প্রবাসী কর্মীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই পরিস্থিতিতে কয়েকটি দেশ বাংলাদেশের প্রবাসী কর্মীদের ভিসা নবায়নের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একটি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশে ছুটিতে থাকা অনেক প্রবাসী কর্মীর ভিসার মেয়াদ ইতোমধ্যেই শেষ হয়ে গেছে বা শিগগিরই শেষ হতে চলেছে। চলমান পরিস্থিতিতে সংশ্লিষ্ট দেশে গিয়ে ভিসা নবায়ন করা সম্ভব না হওয়ায়, এসব কর্মীদের সুবিধার্থে কিছু দেশ বিশেষ পদক্ষেপ নিয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও বাহরাইন থেকে বাংলাদেশে ছুটিতে আসা কর্মীরা তাদের ভিসা নবায়নের জন্য নিয়োগকর্তা, স্পন্সর বা কফিলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন বা অনলাইনে আবেদন করতে পারেন। অন্যদিকে কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সরকার ইতোমধ্যে যেসব এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়েছে বা শিগগির শেষ হতে যাচ্ছে, সেগুলোর মেয়াদ স্বয়ংক্

বাংলাদেশিদের জন্য ভিসার মেয়াদ বাড়ল তিন দেশ

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরাইল যুদ্ধের কারণে সৃষ্টি হওয়া অস্থিরতার প্রেক্ষাপটে, বাংলাদেশে ছুটিতে থাকা প্রবাসী কর্মীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই পরিস্থিতিতে কয়েকটি দেশ বাংলাদেশের প্রবাসী কর্মীদের ভিসা নবায়নের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একটি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশে ছুটিতে থাকা অনেক প্রবাসী কর্মীর ভিসার মেয়াদ ইতোমধ্যেই শেষ হয়ে গেছে বা শিগগিরই শেষ হতে চলেছে।

চলমান পরিস্থিতিতে সংশ্লিষ্ট দেশে গিয়ে ভিসা নবায়ন করা সম্ভব না হওয়ায়, এসব কর্মীদের সুবিধার্থে কিছু দেশ বিশেষ পদক্ষেপ নিয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও বাহরাইন থেকে বাংলাদেশে ছুটিতে আসা কর্মীরা তাদের ভিসা নবায়নের জন্য নিয়োগকর্তা, স্পন্সর বা কফিলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন বা অনলাইনে আবেদন করতে পারেন।

অন্যদিকে কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সরকার ইতোমধ্যে যেসব এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়েছে বা শিগগির শেষ হতে যাচ্ছে, সেগুলোর মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট প্রবাসী কর্মীদের সুবিধার্থে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow