বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যে স্কলারশিপ বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ (শিক্ষাবৃত্তি) বাড়াতে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ কূটনীতিকের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে অংশ নেন ঢাকার ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি কমিশনার জেমস গোল্ডম্যান। সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী বাংলাদেশের শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাজ্যের অব্যাহত সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। এছাড়া বাংলাদেশের ইংরেজি শিক্ষার উন্নয়নে ব্রিটিশ কাউন্সিলের ভূমিকারও প্রশংসা করেন তিনি। আরও পড়ুনঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন মে মাসে, পরীক্ষা জুনে নতুন কুঁড়ি স্পোর্টস শুরু ২ মে, শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা  বৈঠকে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও বাড়াতে যুক্তরাজ্যে স্কলারশিপের (শিক্ষাবৃত্তি) ক্ষেত্র আরও বিস্তৃত করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয় বৈঠকে। প্রতিনিধিদল শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত

বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যে স্কলারশিপ বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ (শিক্ষাবৃত্তি) বাড়াতে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ কূটনীতিকের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে অংশ নেন ঢাকার ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি কমিশনার জেমস গোল্ডম্যান।

সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী বাংলাদেশের শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাজ্যের অব্যাহত সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। এছাড়া বাংলাদেশের ইংরেজি শিক্ষার উন্নয়নে ব্রিটিশ কাউন্সিলের ভূমিকারও প্রশংসা করেন তিনি।

আরও পড়ুন
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন মে মাসে, পরীক্ষা জুনে 
নতুন কুঁড়ি স্পোর্টস শুরু ২ মে, শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা 

বৈঠকে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও বাড়াতে যুক্তরাজ্যে স্কলারশিপের (শিক্ষাবৃত্তি) ক্ষেত্র আরও বিস্তৃত করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।

ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয় বৈঠকে। প্রতিনিধিদল শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের টিম লিডার মোহাম্মদ গোলাম কিবরিয়া, ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস ও হেড অব ইংলিশ অ্যান্ড স্কুল এডুকেশন দীপ্তি দাস প্রমুখ।

এএএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow