বাংলাদেশের উন্নয়নে চীন সমর্থন দিচ্ছে: মির্জা ফখরুল

বাংলাদেশের উন্নয়নে চীন সমর্থন দিচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১২ জুন) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে চীন-বাংলাদেশের যৌথ উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী আরও বলেন, ‌‘চীন প্রতিদিন বদলায়। প্রতিদিন উন্নত থেকে উন্নতর হচ্ছে এবং সারা পৃথিবীতে চীন শক্তিশালী দেশে পরিণত হয়েছে। তারা সারা পৃথিবীতে উন্নয়নে সমর্থন করছে। আমাদের উন্নয়নেও চীন সমর্থন দিচ্ছে।’ এসময় তিনি ঠাকুরগাঁওয়ে চীনের বিনিয়োগ আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এইচ ই মি ইয়াও ওয়েন। উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন প্রমুখ। তানভীর হাসান তানু/এসআর/এএসএম

বাংলাদেশের উন্নয়নে চীন সমর্থন দিচ্ছে: মির্জা ফখরুল

বাংলাদেশের উন্নয়নে চীন সমর্থন দিচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১২ জুন) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে চীন-বাংলাদেশের যৌথ উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী আরও বলেন, ‌‘চীন প্রতিদিন বদলায়। প্রতিদিন উন্নত থেকে উন্নতর হচ্ছে এবং সারা পৃথিবীতে চীন শক্তিশালী দেশে পরিণত হয়েছে। তারা সারা পৃথিবীতে উন্নয়নে সমর্থন করছে। আমাদের উন্নয়নেও চীন সমর্থন দিচ্ছে।’ এসময় তিনি ঠাকুরগাঁওয়ে চীনের বিনিয়োগ আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশের উন্নয়নে চীন সমর্থন দিচ্ছে: মির্জা ফখরুল

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এইচ ই মি ইয়াও ওয়েন।

উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন প্রমুখ।

তানভীর হাসান তানু/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow