পঞ্চগড়ে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

পঞ্চগড়ে পুকুরে গোসলে নেমে আব্দুর রহিম (১৪) ও রাজিব হোসেন লাবিব (১৬) নামে মাদরাসা দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) দুপুরে উপজেলার সাতমেড়া ইউনিয়নের দক্ষিণ সাহেবীজোত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম ওই ইউনিয়নের শিতলী হাসনা এলাকার জাকির হোসেনের ছেলে এবং লাবিব সাহেবীজোত এলাকার আশরাফুল ইসলামের ছেলে। তারা স্থানীয় একটি নুরানি মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল। পুলিশ জানায়, দুপুরে সাহেবীজোত দশমাইল এলাকার পুকুরে গোসল করতে যায় তারা। এক সাঁতার না জানায় তারা পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতা তাদের মরদেহ উদ্ধার করা হয়। সাতমেরা ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বলেন, তারা মাদরাসার হাফেজী শাখায় পড়ছিল। সাঁতার না জানায় পুকুরে নেমে তলিয়ে যায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, মরদেহ সুরতহাল শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। সফিকুল আলম/এএইচ/এমএস

পঞ্চগড়ে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

পঞ্চগড়ে পুকুরে গোসলে নেমে আব্দুর রহিম (১৪) ও রাজিব হোসেন লাবিব (১৬) নামে মাদরাসা দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (৭ জুন) দুপুরে উপজেলার সাতমেড়া ইউনিয়নের দক্ষিণ সাহেবীজোত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম ওই ইউনিয়নের শিতলী হাসনা এলাকার জাকির হোসেনের ছেলে এবং লাবিব সাহেবীজোত এলাকার আশরাফুল ইসলামের ছেলে। তারা স্থানীয় একটি নুরানি মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।

পুলিশ জানায়, দুপুরে সাহেবীজোত দশমাইল এলাকার পুকুরে গোসল করতে যায় তারা। এক সাঁতার না জানায় তারা পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতা তাদের মরদেহ উদ্ধার করা হয়।

সাতমেরা ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বলেন, তারা মাদরাসার হাফেজী শাখায় পড়ছিল। সাঁতার না জানায় পুকুরে নেমে তলিয়ে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, মরদেহ সুরতহাল শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

সফিকুল আলম/এএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow