বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা, কপাল পুড়ল যাদের
বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজ (শুক্রবার) রাতে ভিয়েতনামের উদ্দেশে দেশ ত্যাগ করবে। ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড নিয়ে ১৬ মার্চ ক্যাম্প শুরু করেছিলেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। দুই দিন অনুশীলনের পর আজ সকালে ২২ জনের স্কোয়াড চূড়ান্ত করতে তিনি ছয় ফুটবলারকে বাদ দিয়েছেন।
ব্রাদার্স ইউনিয়নের গোলরক্ষক ইসহাক আকন্দ বাদ পড়বেন অনুমেয়ই ছিল। তবে নিয়মিত খেলা সোহেল রানা জুনিয়রের বাদ পড়াটা আকস্মিক। তিনি কোচের ম্যাচ পরিকল্পনায় ছিলেন। কিন্তু ইনজুরিতে কপাল পুড়ল তার। বৃহস্পতিবার অনুশীলনে ব্যথা পাওয়ায় তিনি দলের সঙ্গে যেতে পারছেন না শেষ পর্যন্ত।
জাতীয় দলে অনেকদিন পর ফিরেছিলেন মিডফিল্ডার মানিক। কিন্তু তার এই ফেরা দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র চারদিন পরই আবার বাসায় ফিরতে হচ্ছে। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা তাকে চূড়ান্ত দলে ঠাঁই দেননি।
এক সময় হ্যাভিয়ের ক্যাবরেরার অন্যতম ভরসার জায়গায় ছিলেন ডিফেন্ডার ইসা ফয়সাল। সাম্প্রতিক সময়ে তিনি দলে ডাক পান না। আবার ডাক পেলেও চূড়ান্ত দলে জায়গা করে নিতে পারেন না ইসা। এবার ভিয়েতনাম ও সিঙ্গাপুর সফরের দলেও জায়গা চূড়ান্ত করতে ব্যর্থ হয়েছেন। ইসার পাশাপাশি শাকিল হোসেন ও রফিকও বাদ পড়েছেন স্কোয়াড থেক
বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজ (শুক্রবার) রাতে ভিয়েতনামের উদ্দেশে দেশ ত্যাগ করবে। ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড নিয়ে ১৬ মার্চ ক্যাম্প শুরু করেছিলেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। দুই দিন অনুশীলনের পর আজ সকালে ২২ জনের স্কোয়াড চূড়ান্ত করতে তিনি ছয় ফুটবলারকে বাদ দিয়েছেন।
ব্রাদার্স ইউনিয়নের গোলরক্ষক ইসহাক আকন্দ বাদ পড়বেন অনুমেয়ই ছিল। তবে নিয়মিত খেলা সোহেল রানা জুনিয়রের বাদ পড়াটা আকস্মিক। তিনি কোচের ম্যাচ পরিকল্পনায় ছিলেন। কিন্তু ইনজুরিতে কপাল পুড়ল তার। বৃহস্পতিবার অনুশীলনে ব্যথা পাওয়ায় তিনি দলের সঙ্গে যেতে পারছেন না শেষ পর্যন্ত।
জাতীয় দলে অনেকদিন পর ফিরেছিলেন মিডফিল্ডার মানিক। কিন্তু তার এই ফেরা দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র চারদিন পরই আবার বাসায় ফিরতে হচ্ছে। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা তাকে চূড়ান্ত দলে ঠাঁই দেননি।
এক সময় হ্যাভিয়ের ক্যাবরেরার অন্যতম ভরসার জায়গায় ছিলেন ডিফেন্ডার ইসা ফয়সাল। সাম্প্রতিক সময়ে তিনি দলে ডাক পান না। আবার ডাক পেলেও চূড়ান্ত দলে জায়গা করে নিতে পারেন না ইসা। এবার ভিয়েতনাম ও সিঙ্গাপুর সফরের দলেও জায়গা চূড়ান্ত করতে ব্যর্থ হয়েছেন। ইসার পাশাপাশি শাকিল হোসেন ও রফিকও বাদ পড়েছেন স্কোয়াড থেকে।
ফুটবলে চূড়ান্ত স্কোয়াড ২৩ জনের। বিগত অনেক সময় ক্যাবরেরা ২৩ জনের বেশি ফুটবলার নিয়ে বিদেশ সফর করেছেন। এবার তিনি ঢাকা থেকে ২২ জন নিয়ে যাচ্ছেন। হামজা চৌধুরী আগামী পরশু (রোববার) ভিয়েতনামে যোগ দেবেন।