বাংলাদেশের দর্শকদের জন্য সুখবর, বুধবার আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা

একটি দুষ্টচক্রের কারণে কাতার বিশ্বকাপ সম্প্রচার করে বড় লোকশান দিয়েছিল বাংলাদেশ টেলিভিশন। যার জেরে আসন্ন ২০২৬ বিশ্বকাপ বাংলাদেশের দর্শকরা টেলিভিশনে সরাসরি দেখতে পারবে কিনা তা নিয়ে তৈরি হয়েছিল বড় অনিশ্চয়তা। মঙ্গলবার পর্যন্ত যা খবর, তাতে বাংলাদেশ টেলিভিশন সরাসরি ফিফার সাথে যোগাযোগ করে একটা দফারফায় উপনীত হওয়ার পথে। সবকিছু ঠিক থাকলে বুধবার ফিফার সাথে আনুষ্ঠানিক চুক্তি হতে পারে বাংলাদেশ টেলিভিশনের। তারপই বিটিভি থেকে বিশ্বকাপ সম্প্রচারের আনুষ্ঠানকি ঘোষণা আসতে পারে বলে একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে। বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব কিনেছিল সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক। তবে এই প্রতিষ্ঠানের সাথে ফিফা চুক্তি বাতিল করে দিয়েছে। স্প্রিংবক অতিরিক্ত অর্থ চাওয়ার কারণেই বিটিভি শুরু থেকে অনাগ্রহ দেখিয়ে আসছিল। এখন সরকারি এই টেলিভিশন চ্যালেনটি সরাসরি ফিফার সাথে যোগাযোগ করে দেশের কোটি কোটি মানুষকে খেলা দেখানোর সম্ভবনার দুয়ারে পৌঁছে গেছে। বিটিভি সম্প্রচার স্বত্ব পেলে এই প্রতিষ্ঠান থেকে দেশের দুটি বেসরকারি টিভি চ্যানেলও খেলা দেখাবে বলেও একটি সূত্র জানিয়েছে। তবে কোনো চ্যানেলই চুক্তি চূড়ান্ত

বাংলাদেশের দর্শকদের জন্য সুখবর, বুধবার আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা

একটি দুষ্টচক্রের কারণে কাতার বিশ্বকাপ সম্প্রচার করে বড় লোকশান দিয়েছিল বাংলাদেশ টেলিভিশন। যার জেরে আসন্ন ২০২৬ বিশ্বকাপ বাংলাদেশের দর্শকরা টেলিভিশনে সরাসরি দেখতে পারবে কিনা তা নিয়ে তৈরি হয়েছিল বড় অনিশ্চয়তা।

মঙ্গলবার পর্যন্ত যা খবর, তাতে বাংলাদেশ টেলিভিশন সরাসরি ফিফার সাথে যোগাযোগ করে একটা দফারফায় উপনীত হওয়ার পথে। সবকিছু ঠিক থাকলে বুধবার ফিফার সাথে আনুষ্ঠানিক চুক্তি হতে পারে বাংলাদেশ টেলিভিশনের। তারপই বিটিভি থেকে বিশ্বকাপ সম্প্রচারের আনুষ্ঠানকি ঘোষণা আসতে পারে বলে একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে।

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব কিনেছিল সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক। তবে এই প্রতিষ্ঠানের সাথে ফিফা চুক্তি বাতিল করে দিয়েছে। স্প্রিংবক অতিরিক্ত অর্থ চাওয়ার কারণেই বিটিভি শুরু থেকে অনাগ্রহ দেখিয়ে আসছিল। এখন সরকারি এই টেলিভিশন চ্যালেনটি সরাসরি ফিফার সাথে যোগাযোগ করে দেশের কোটি কোটি মানুষকে খেলা দেখানোর সম্ভবনার দুয়ারে পৌঁছে গেছে।

বিটিভি সম্প্রচার স্বত্ব পেলে এই প্রতিষ্ঠান থেকে দেশের দুটি বেসরকারি টিভি চ্যানেলও খেলা দেখাবে বলেও একটি সূত্র জানিয়েছে। তবে কোনো চ্যানেলই চুক্তি চূড়ান্ত হওয়ার আগে বিষয়টি নিশ্চিত করে বলতে চাইছে না। বুধবার যদি বিটিভি আনুষ্ঠানিক ঘোষণা দেয় তাহলে সংশ্লিষ্ট বেসরকারি চ্যালেন দুটিও খেলা দেখানোর বিষয়টি নিশ্চিত করতে পারে।

গত কয়েক সপ্তাহ ধরে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে দেশের ক্রীড়াপ্রেমীদের মধ্যে উদ্বেগ ছিল। বিশেষ করে দেশের বৃহৎ অংশের দর্শক ফ্রি-টু-এয়ার সম্প্রচারের জন্য বিটিভির ওপর নির্ভরশীল। ফলে সম্প্রচার অধিকার নিয়ে জটিলতা তৈরি হওয়ার খবর প্রকাশের পর ফুটবলপ্রেমীদের মধ্যে হতাশা দেখা দেয়। এবারের বিশ্বকাপ নিয়ে উম্মাদনা বিলম্বিত হওয়ার কারণ হিসেবে খেলা দেখার অনিশ্চয়তাকে বড় করে দেখছিলেন সবাই।

বিটিভি বিশ্বকাপ সম্প্রচারের ঘোষণা দিলে বাংলাদেশের কোটি কোটি দর্শকের জন্য বড় স্বস্তির খবর হবে। বিশেষ করে গ্রামীণ ও প্রান্তিক অঞ্চলের দর্শকরা বিনামূল্যে বিশ্বকাপ উপভোগের সুযোগ পাবেন, যা দেশের ফুটবল সংস্কৃতির জন্যও ইতিবাচক ভূমিকা রাখবে। এখন সবার দৃষ্টি বিটিভির সম্ভাব্য ঘোষণার দিকে।

আরআই/আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow