বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার পূর্ণ শক্তির দল শান্তর কাছে ‘অর্জন’!
আগামী মাসে ঘরের মাঠে বাংলাদেশকে আথিতেয়তা দিবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। দুই ম্যাচের টেস্ট সিরিজে অজিদের একাধিক বড় তারকা খেলবেন কিনা তা নিয়ে নানা আলোচনা ছিল। তবে শেষ পর্যন্ত দুই টেস্টের জন্য পূর্ণ শক্তির দলই দিয়েছে স্বাগতিকরা। বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে দল হিসেবেই এটা তাদের জন্য অর্জন। শুক্রবার নতুন কুড়ির ক্রিকেট বিভাগে বালক ও বালিকা বিভাগের ফাইনাল ছিল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বালক বিভাগে রাজশাহী অঞ্চল ও বালিকা বিভাগে ঢাকা অঞ্চল চ্যাম্পিয়ন হয়। ফাইনালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অনুষ্ঠান শেষে বেরিয়ে যাওয়ার পথেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সাধারণ টেস্ট ক্রিকেটে বাংলাদেশ কোনো দেশে গেলে দ্বিতীয় সারির দল দিতে দেখা যায়। সেটা না হলেও একাধিক বড় তারকাকে ওই সিরিজে বিশ্রামও দেওয়া হয়। তেমন গুঞ্জন আসন্ন অস্ট্রেলিয়া সিরিজেও ছিল। মিচেল স্টার্ক, ট্রাভিস হেডরা আদৌ বাংলাদেশের বিপক্ষে খেলবেন কিনা সেটা নিয়ে নানা গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল। এক পর্যায়ে অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সের কথাতেও ইঙ্গিত মেলে অনেক বড় তারক
আগামী মাসে ঘরের মাঠে বাংলাদেশকে আথিতেয়তা দিবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। দুই ম্যাচের টেস্ট সিরিজে অজিদের একাধিক বড় তারকা খেলবেন কিনা তা নিয়ে নানা আলোচনা ছিল। তবে শেষ পর্যন্ত দুই টেস্টের জন্য পূর্ণ শক্তির দলই দিয়েছে স্বাগতিকরা। বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে দল হিসেবেই এটা তাদের জন্য অর্জন।
শুক্রবার নতুন কুড়ির ক্রিকেট বিভাগে বালক ও বালিকা বিভাগের ফাইনাল ছিল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বালক বিভাগে রাজশাহী অঞ্চল ও বালিকা বিভাগে ঢাকা অঞ্চল চ্যাম্পিয়ন হয়। ফাইনালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অনুষ্ঠান শেষে বেরিয়ে যাওয়ার পথেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
সাধারণ টেস্ট ক্রিকেটে বাংলাদেশ কোনো দেশে গেলে দ্বিতীয় সারির দল দিতে দেখা যায়। সেটা না হলেও একাধিক বড় তারকাকে ওই সিরিজে বিশ্রামও দেওয়া হয়। তেমন গুঞ্জন আসন্ন অস্ট্রেলিয়া সিরিজেও ছিল।
মিচেল স্টার্ক, ট্রাভিস হেডরা আদৌ বাংলাদেশের বিপক্ষে খেলবেন কিনা সেটা নিয়ে নানা গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল। এক পর্যায়ে অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সের কথাতেও ইঙ্গিত মেলে অনেক বড় তারকাই খেলতে খুব একটা আগ্রহী নন। তবে শেষ পর্যন্ত দেখা গেলো বাংলাদেশের বিপক্ষে সম্ভাব্য পূর্ণ শক্তির দলই দিয়েছে অজিরা।
টাইগারদের টেস্ট অধিনায়ক মনে করছেন, অস্ট্রেলিয়া বাংলাদেশকে হালভাবে নিচ্ছে না বলেই পূর্ণ শক্তির দল দিয়েছে। তিনি বলেন, ‘সাধারণত বাংলাদেশ ক্রিকেটে এরকম এর আগে আমি কখনো দেখি নাই। আমাদের সাথে খেলার সময় হয়তো অনেক ধরনের পরীক্ষা-নীরিক্ষা করে থাকে প্রতিপক্ষ দলগুলো। সেদিক থেকে এটা (অস্ট্রেলিয়ার পূর্ণ শক্তির দল) আমাদের দলের জন্য একটা অর্জন । কারণ ওরা এমন একটা পূর্ণ শক্তির দল দিয়েছে, এখন আমাদের জন্য বড় সুযোগ এই দলের বিপক্ষে কত ভালো খেলতে পারি।’
তিনি আরও বলেন, ‘আমরা একটা ভালো অবস্থান তৈরি করতে পারছি এই টেস্ট টিমটা নিয়ে। কারণ আপনি যদি অস্ট্রেলিয়ার স্কোয়াড দেখেন তাহলেই বোঝা যাবে অস্ট্রেলিয়া আমাদের মোটেও হালকাভাবে নেয়নি।’
অবশ্য পরিসংখ্যানও শান্তর কথায় সাক্ষ্য দিয়ে। গেলো কয়েক বছরে টেস্ট ক্রিকেটে ধারাবাহিকভাবেই ভালো খেলছে বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে জয়ের পর ঘরের মাঠেও ২-০ ব্যবধানে টেস্ট জিতেছে টাইগাররা। গত বছর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ২ ম্যাচের টেস্ট সিরিজ ১-১ এ ড্র করে বাংলাদেশ। যদিও সবশেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হেরেছে শান্তর দল।
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার স্কোয়াড
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড ও বিউ ওয়েবস্টার।
এসকেডি/আইএইচএস/
What's Your Reaction?