বাংলাদেশের মাটিতে আর ফ্যাসিস্টের স্থান হবে না: হুইপ দুলু
বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদের প্রতিবেশী দেশ ভারতে বসে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেন। গত ১৭ বছর তিনি অবৈধভাবে দেশ শাসন করে এই দেশটাকে ধ্বংস করেছেন। বাংলাদেশের মাটিতে আর কোনোদিন শেখ হাসিনার স্থান হবে না।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নাটোর সদর উপজেলার হয়বতপুর বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট একতলা নতুন একাডেমিক ভবন ও রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
দুলু বলেন, হাসিনার কোনো চক্রান্ত সফল হবে না। এদেশের মানুষ ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে এক আছে। দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে যেভাবে শেখ হাসিনাকে দেশছাড়া করেছে, একইভাবে তার সব ষড়যন্ত্র রুখে দেবে।
ভারত বাংলাদেশের ভালো বন্ধুরাষ্ট্র উল্লেখ করে দুলু বলেন, ভারতের কাছে অনুরোধ রাখতে চাই, বন্ধুত্ব হবে দেশের সঙ্গে দেশের, কোনো ব্যক্তির সঙ্গে নয়। বিনা ভোটের অবৈধ হাসিনা সরকারের পলাতক লোকজনকে আপনারা আশ্রয়-প্রশ্রয় দেবেন না। এদেশের মানুষ চায়, ফ্যাসিস্ট খুনি হাসিনাকে বাংলাদেশের জনগণের কাছে আপনারা
বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদের প্রতিবেশী দেশ ভারতে বসে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেন। গত ১৭ বছর তিনি অবৈধভাবে দেশ শাসন করে এই দেশটাকে ধ্বংস করেছেন। বাংলাদেশের মাটিতে আর কোনোদিন শেখ হাসিনার স্থান হবে না।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নাটোর সদর উপজেলার হয়বতপুর বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট একতলা নতুন একাডেমিক ভবন ও রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
দুলু বলেন, হাসিনার কোনো চক্রান্ত সফল হবে না। এদেশের মানুষ ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে এক আছে। দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে যেভাবে শেখ হাসিনাকে দেশছাড়া করেছে, একইভাবে তার সব ষড়যন্ত্র রুখে দেবে।
ভারত বাংলাদেশের ভালো বন্ধুরাষ্ট্র উল্লেখ করে দুলু বলেন, ভারতের কাছে অনুরোধ রাখতে চাই, বন্ধুত্ব হবে দেশের সঙ্গে দেশের, কোনো ব্যক্তির সঙ্গে নয়। বিনা ভোটের অবৈধ হাসিনা সরকারের পলাতক লোকজনকে আপনারা আশ্রয়-প্রশ্রয় দেবেন না। এদেশের মানুষ চায়, ফ্যাসিস্ট খুনি হাসিনাকে বাংলাদেশের জনগণের কাছে আপনারা ফেরত দেবেন।
অনুষ্ঠানে কলেজ পরিচালনা কমিটির সভাপতি ফরহাদ আলী দেওয়ান শাহিনের সভাপতিত্বে ও অধ্যক্ষ ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দীন নাসিম, সদর থানা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মাস্টার ও জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ। এ সময় বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।