বাংলাদেশের সমর্থকদের প্রতি কুনিয়া, ‘আমরা তোমাদের ভালোবাসি’
বাংলাদেশ বিশ্বকাপে না খেলুক, বিশ্বকাপ আসলেই এই দেশটি হয়ে ওঠে পুরোপুরি বিশ্বকাপময়। ব্রাজিল-আর্জেন্টিনা দুই বলয়ে ভাগ হয়ে যায় এ দেশের আপামর সাধারণ মানুষ। ফ্রান্স, স্পেন, জার্মানি কিংবা পর্তুগালের সমর্থক যে নেই তা নয়; কিন্তু খুবই কম। বাংলাদেশিরা যেভাবে বিশ্বকাপ উন্মাদনায় মেতে ওঠে খোদ ব্রাজিল-আর্জেন্টিনায়ও এমন উম্মাদনা তৈরি হয় কি না সন্দেহ। বাংলাদেশি সমর্থকদের উন্মাদনার বিষয়ে ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনা পুরোপুরি অবগত ছিল। তারা এ দেশের সমর্থকদের প্রতি তাদের ভালোবাসার প্রকাশও ঘটিয়েছিল। পাশাপাশি ব্রাজিলিয়ান পাগল ভক্তদের খবরও পৌঁছে গেছে খোদ ব্রাজিলে। এমনকি ব্রাজিলিয়ান ফুটবলাররা পর্যন্ত অবগত বাংলাদেশের পাগল ভক্ত-সমর্থকদের ব্যাপারে। যে কারণে, জাপানের বিপক্ষে শেষ-৩২ এর শ্বাসরূদ্ধকর ম্যাচের পর বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রতি বিশেষ ভালোবাসা প্রকাশ করেছেন ব্রাজিল ফুটবল দলের ফরোয়ার্ড মাতেউস কুনিয়া। ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘তোমাদের অসাধারণ সমর্থনের জন্য ধন্যবাদ। আমাদের সমর্থন করে যাও, আমরা তোমাদের ভালোবাসি।’ কুনিয়ার এই সংক্ষিপ্ত বার্তাই মুহূর্তের
বাংলাদেশ বিশ্বকাপে না খেলুক, বিশ্বকাপ আসলেই এই দেশটি হয়ে ওঠে পুরোপুরি বিশ্বকাপময়। ব্রাজিল-আর্জেন্টিনা দুই বলয়ে ভাগ হয়ে যায় এ দেশের আপামর সাধারণ মানুষ। ফ্রান্স, স্পেন, জার্মানি কিংবা পর্তুগালের সমর্থক যে নেই তা নয়; কিন্তু খুবই কম। বাংলাদেশিরা যেভাবে বিশ্বকাপ উন্মাদনায় মেতে ওঠে খোদ ব্রাজিল-আর্জেন্টিনায়ও এমন উম্মাদনা তৈরি হয় কি না সন্দেহ।
বাংলাদেশি সমর্থকদের উন্মাদনার বিষয়ে ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনা পুরোপুরি অবগত ছিল। তারা এ দেশের সমর্থকদের প্রতি তাদের ভালোবাসার প্রকাশও ঘটিয়েছিল। পাশাপাশি ব্রাজিলিয়ান পাগল ভক্তদের খবরও পৌঁছে গেছে খোদ ব্রাজিলে। এমনকি ব্রাজিলিয়ান ফুটবলাররা পর্যন্ত অবগত বাংলাদেশের পাগল ভক্ত-সমর্থকদের ব্যাপারে।
যে কারণে, জাপানের বিপক্ষে শেষ-৩২ এর শ্বাসরূদ্ধকর ম্যাচের পর বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রতি বিশেষ ভালোবাসা প্রকাশ করেছেন ব্রাজিল ফুটবল দলের ফরোয়ার্ড মাতেউস কুনিয়া। ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘তোমাদের অসাধারণ সমর্থনের জন্য ধন্যবাদ। আমাদের সমর্থন করে যাও, আমরা তোমাদের ভালোবাসি।’
কুনিয়ার এই সংক্ষিপ্ত বার্তাই মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বাংলাদেশের ব্রাজিল-সমর্থকদের মধ্যে তৈরি হয় উচ্ছ্বাস। অনেকেই তার এই মন্তব্যকে ব্রাজিলিয়ান ফুটবলারদের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি বিশেষ স্বীকৃতি হিসেবে দেখছেন।
কুনিয়ার বার্তা প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশি সমর্থকদের প্রতিক্রিয়ার ঢল নামে। একজন সমর্থক লিখেছেন, ‘মাতেউস কুনিয়া অসাধারণ। আমরা তাকে ভালোবাসি।’
Insane gathering of people in the capital of brother nation of Bangladesh to support Brazil in the World Cup tonight!
pic.twitter.com/jOlhqzqPUF — Rodrigo Luis Veloso (@rodrigoluisvelo) June 30, 2026
আরেকজন লিখেছেন, ‘জাপানের বিপক্ষে ব্রাজিলের দুর্দান্ত প্রত্যাবর্তনে আমরা আবেগাপ্লুত ছিলাম। বাংলাদেশের সমর্থকদের স্বীকৃতি দেওয়ার জন্য কুনিয়াকে ধন্যবাদ।’
এমন আরও অসংখ্য পোস্টে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা।
বিশ্বকাপে নজর কেড়েছে বাংলাদেশী সমর্থকদের উন্মাদনা
চলতি বিশ্বকাপে বাংলাদেশের ব্রাজিল এবং আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচনার বিষয় হয়ে ওঠে। এই দুই দলের প্রতিটি ম্যাচ ঘিরে দেশের বিভিন্ন এলাকায় বিশাল পর্দায় খেলা দেখা, রাস্তাজুড়ে সমর্থকদের মিছিল, পতাকায় সাজানো অলিগলি এবং জয় উদযাপনের বর্ণিল আয়োজন বিশ্বজুড়ে নজর কেড়েছে।
ব্রাজিলিয়ান পত্রিকাগুলো পর্যন্ত এ নিয়ে বিশেষ নিবন্ধ প্রকাশ করছে। ব্রাজিলিয়ান পত্রিকা ও’গ্লোবো লিখেছে, ‘বিশেষ করে জাপানের বিপক্ষে ব্রাজিলের জয় নিশ্চিত হওয়ার পর দেশের বিভিন্ন স্থানে সমর্থকদের আনন্দ-উল্লাসের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।’
বাংলাদেশ ও ব্রাজিলের ফুটবল-সম্পর্ক বহু দিনের
ও’গ্লোবো লিখেছে, বাংলাদেশের সঙ্গে ব্রাজিল জাতীয় দলের আবেগের সম্পর্ক নতুন নয়। প্রায় ১৭ কোটি ৫০ লাখ মানুষের দেশটিতে দক্ষিণ আমেরিকার বাইরে ব্রাজিলের সবচেয়ে বড় সমর্থকগোষ্ঠীগুলোর একটি গড়ে উঠেছে।
ফুটবল বিশ্লেষকদের মতে, ১৯৭০ ও ১৯৮০-এর দশকে রাষ্ট্রীয় টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচার শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশে ব্রাজিলের জনপ্রিয়তা দ্রুত বাড়তে থাকে। কিংবদন্তি পেলে, পরে জিকো, রোমারিও, রোনালদো, রিভালদো, রোনালদিনহো, কাকা, নেইমার এবং বর্তমান প্রজন্মের ভিনিসিয়ুস জুনিয়রদের নৈপুণ্য বাংলাদেশের কোটি কোটি ফুটবলপ্রেমীকে ব্রাজিলের প্রতি আকৃষ্ট করেছে।
অন্যদিকে আর্জেন্টিনারও রয়েছে বিশাল সমর্থকগোষ্ঠী। ফলে প্রতি বিশ্বকাপেই বাংলাদেশ যেন পরিণত হয় ব্রাজিল-আর্জেন্টিনার এক অনন্য ফুটবল উৎসবে।
মাঠের লড়াইয়ের বাইরে ভালোবাসার বন্ধন
মাতেউস কুনিয়ার এই বার্তা প্রমাণ করে, মাঠের বাইরেও বাংলাদেশের সমর্থকদের উন্মাদনা ব্রাজিলের ফুটবলারদের নজর এড়ায়নি। বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে হাজার হাজার কিলোমিটার দূরে থাকা এক দেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কুনিয়া যেন আরও একবার মনে করিয়ে দিলেন- ফুটবল শুধু একটি খেলা নয়, এটি বিশ্বের নানা প্রান্তের মানুষের আবেগ, ভালোবাসা ও বন্ধনেরও নাম।
আইএইচএস/
What's Your Reaction?