বাংলাদেশে এসেছেন বিশ্বকাপজয়ী মেসুত ওজিল

নতুন সরকারের শপথ ও মন্ত্রীসভা নিয়ে যখন আলোচনায় সরগরম দেশ, সে সময় অনেকটা চুপিসারেই বাংলাদেশে পা রেখেছেন জার্মানির বিশ্বকাপজয়ী তারকা মেসুত ওজিল। এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছেন ২০১৪ বিশ্বকাপজয়ী এই তারকা। জানা গেছে, আসন্ন রমজানে রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখতে যাবেন সাবেক জার্মান সুপারস্টার ওজিল। বুধবার (১৮ ফেব্রুয়ারি) তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শনে যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্তুজা মেডিকেল সেন্টারের নতুন একটি প্রজেক্টের উদ্বোধনে করবেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দীন এক গণমাধ্যমকে বলেন এই তথ্য নিশ্চিত করেছেন। তুর্কি সরকারের আওতাধীন 'টীকা' নামের একটি প্রজেক্ট শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের বেশকিছু উন্নয়নমূলক কাজে ঢাবি প্রশাসনকে সাহায্য করছে। এই প্রজেক্টের উদ্বোধনেই মূলত ঢাবিতে এসেছেন ওজিল। ইতোমধ্যে এই প্রজেক্ট ঢাবি মেডিকেল সেন্টারকে ২ কোটি ৭৫ লাখ টাকার মতো সহায়তা দিয়েছে বলে জানিয়েছেন ডাকসু সম্পাদক মিনহাজ। গতকাল (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশে এসেছেন ওজিল। আজ ঢাবিতে প্রজেক্ট উদ্বোধনের পর আগামীকাল (১৯ ফেব্রুয়ারি) রোহিঙ্গা ক্যাম

বাংলাদেশে এসেছেন বিশ্বকাপজয়ী মেসুত ওজিল

নতুন সরকারের শপথ ও মন্ত্রীসভা নিয়ে যখন আলোচনায় সরগরম দেশ, সে সময় অনেকটা চুপিসারেই বাংলাদেশে পা রেখেছেন জার্মানির বিশ্বকাপজয়ী তারকা মেসুত ওজিল। এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছেন ২০১৪ বিশ্বকাপজয়ী এই তারকা।

জানা গেছে, আসন্ন রমজানে রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখতে যাবেন সাবেক জার্মান সুপারস্টার ওজিল। বুধবার (১৮ ফেব্রুয়ারি) তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শনে যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্তুজা মেডিকেল সেন্টারের নতুন একটি প্রজেক্টের উদ্বোধনে করবেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দীন এক গণমাধ্যমকে বলেন এই তথ্য নিশ্চিত করেছেন।

তুর্কি সরকারের আওতাধীন 'টীকা' নামের একটি প্রজেক্ট শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের বেশকিছু উন্নয়নমূলক কাজে ঢাবি প্রশাসনকে সাহায্য করছে। এই প্রজেক্টের উদ্বোধনেই মূলত ঢাবিতে এসেছেন ওজিল। ইতোমধ্যে এই প্রজেক্ট ঢাবি মেডিকেল সেন্টারকে ২ কোটি ৭৫ লাখ টাকার মতো সহায়তা দিয়েছে বলে জানিয়েছেন ডাকসু সম্পাদক মিনহাজ।

গতকাল (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশে এসেছেন ওজিল। আজ ঢাবিতে প্রজেক্ট উদ্বোধনের পর আগামীকাল (১৯ ফেব্রুয়ারি) রোহিঙ্গা ক্যাম্পে একটি ইফতারে অংশ নেয়াএ কথা আছে তার। এরপর রাতেই দেশ ছাড়বেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow