বাংলাদেশে ঢুকতে হঠাৎ ভারত সীমান্তে মানুষের ভিড়

বাংলাদেশে ঢুকতে হঠাৎ ভারত সীমান্তে মানুষের ভিড় দেখা যাচ্ছে। সম্প্রতি পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের গঠনের পরে উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্তের কাছে জড়ো হয়েছেন এসব মানুষ। অবৈধ অনুপ্রবেশকারীদের রাখতে গত রোববার হোল্ডিং সেন্টারে চালুর ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অবৈধভাবে ভারতে বসবাসকারীদের চিহ্নিত করে দ্রুত নিজ দেশে ফেরত পাঠানোরও ঘোষণা দিয়েছেন তিনি। এরপরই থেকে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগরের হাকিমপুর সীমান্তের চেকপোস্টে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। তারা সবাই বাংলাদেশি নাগরিক বলে দাবি করা হচ্ছে। অভিযোগ, যারা দালাল ধরে ভারতে প্রবেশ করেছিলেন এবং কাছে ভারতে থাকার কোনো বৈধ নথিপত্র নেই, তারাই বাংলাদেশে ফিরে যাওয়ার তোড়জোড় শুরু করেছেন। এরা ভারতের বিভিন্ন রাজ্যে নানা পেশায় যুক্ত ছিলেন । শুভেন্দু অধিকারীর হোল্ডিং সেন্টার চালুর ঘোষণার পরেই বাংলাদেশে ঢোকার জন্য পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার স্বরুপনগরের হাকিমপুর সীমান্তে জড়ো হয়েছেন তারা। হাকিমপুর চেকপোস্টে আসা আব্দুল কাদের নামে এক বৃদ্ধ বলেন, আমার বাড়ি বাংলাদেশের খুলনা জেলায়। এখানে দুর্গানগর থাকতাম, রঙের কাজ

বাংলাদেশে ঢুকতে হঠাৎ ভারত সীমান্তে মানুষের ভিড়

বাংলাদেশে ঢুকতে হঠাৎ ভারত সীমান্তে মানুষের ভিড় দেখা যাচ্ছে। সম্প্রতি পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের গঠনের পরে উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্তের কাছে জড়ো হয়েছেন এসব মানুষ।

অবৈধ অনুপ্রবেশকারীদের রাখতে গত রোববার হোল্ডিং সেন্টারে চালুর ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অবৈধভাবে ভারতে বসবাসকারীদের চিহ্নিত করে দ্রুত নিজ দেশে ফেরত পাঠানোরও ঘোষণা দিয়েছেন তিনি।

এরপরই থেকে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগরের হাকিমপুর সীমান্তের চেকপোস্টে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। তারা সবাই বাংলাদেশি নাগরিক বলে দাবি করা হচ্ছে।

অভিযোগ, যারা দালাল ধরে ভারতে প্রবেশ করেছিলেন এবং কাছে ভারতে থাকার কোনো বৈধ নথিপত্র নেই, তারাই বাংলাদেশে ফিরে যাওয়ার তোড়জোড় শুরু করেছেন।

এরা ভারতের বিভিন্ন রাজ্যে নানা পেশায় যুক্ত ছিলেন । শুভেন্দু অধিকারীর হোল্ডিং সেন্টার চালুর ঘোষণার পরেই বাংলাদেশে ঢোকার জন্য পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার স্বরুপনগরের হাকিমপুর সীমান্তে জড়ো হয়েছেন তারা।

হাকিমপুর চেকপোস্টে আসা আব্দুল কাদের নামে এক বৃদ্ধ বলেন, আমার বাড়ি বাংলাদেশের খুলনা জেলায়। এখানে দুর্গানগর থাকতাম, রঙের কাজ করতাম। এক বছর আগে এখানে আসি। এখন ফিরে যাচ্ছি, কারণ এখানকার সরকার বলেছে দেশের মানুষ দেশে ফিরে যাও।

বাংলাদেশের তেরোখাদা অঞ্চলের বাসিন্দা দাবি করা রবি সরকার বলেন, ‘লেবারের কাজ করতাম, পাঁচ বছর ধরে রয়েছি। এখন বাড়ি চলে যাচ্ছি।

বাংলাদেশের মোল্লাডাঙ্গার বাসিন্দা দাবি করা নিতী বিবি বলেন, ‘এখানে দমদমে থাকতাম। সেখানে পরিচারিকার কাজ করতাম। ২-৩ মাস আগে আসছিলাম। কোন সীমান্ত দিয়ে এসেছিলাম তা মনে নেই। এখানে থাকতে দিচ্ছে না। তাই আমরা বাংলাদেশের ফিরে যাওয়ার জন্য বিএসএফের কাছে আত্মসমর্পণ করতে এসেছি।’

এ বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বাংলাদেশের মুখপাত্র আগেই জানিয়েছেন, যারা বাংলাদেশি তাদের আমরা ফেরত নেব। এরা সবাই বাংলাদেশি, এদের নিয়ে নেওয়া উচিত। আমরা পুলিশকে বলে দিয়েছি, এদের জেলে ঢোকানোর দরকার নেই। দেশের পয়সায় খাবার খাবে, জামা প্যান্ট দেবো, ওষুধ দেবো, এরা কি আমাদের জামাই? তাড়াতাড়ি এখান থেকে চলে যান, নয়তো সরকারের যা করার তাই করবে।

তিনি আরও বলেন, হাকিমপুরের বিষয়টি আমি মিডিয়াতে দেখছিলাম। এটা নতুন কিছু নয়। আমরা বলে দিয়েছি, বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীদের আদালতে পাঠানোর দরকার নেই। সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফের হাতে হস্তান্তর করবে। ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের যা চুক্তি রয়েছে, তাতে রিসিভ গ্রুপ করে হ্যান্ডওভার করে দেবে।

ডিডি/কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow