বুড়িচংয়ে চৌবাচ্চার পানিতে ডুবে বুড়িচংয়ে শ্রমিকের মৃত্যু

কুমিল্লার বুড়িচং উপজেলায় চৌবাচ্চার পানিতে ডুবে শরীফুল ইসলাম (৪৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২৪ মে) দুপুরে উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর (শরীফপুর) এলাকায় অবস্থিত আল হেলাল কোল্ড স্টোরেজ থেকে তার মরদেহ উদ্ধার করে দেবপুর ফাঁড়ির পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শরীফুল ইসলাম সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বেড়াখোলা গ্রামের বাসিন্দা। তিনি আল হেলাল কোল্ড স্টোরেজে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। অসুস্থতার কারণে কিছুদিন ধরে তিনি হালকা কাজ করছিলেন। কোল্ড স্টোরেজের কর্মচারী মো. আব্দুল মতিন প্রামাণিক জানান, গত ২৩ মে দুপুর আনুমানিক আড়াইটার দিকে শরীফুল ইসলাম কোল্ড স্টোরেজের কনডেন্সার ইউনিটের নিচে থাকা পানির হাউজে গোসল করতে যান। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি ফিরে না আসায় সহকর্মীরা খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন সকালে তাকে পানির মধ্যে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে কর্তৃপক্ষ ও পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বুড়িচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুর

বুড়িচংয়ে চৌবাচ্চার পানিতে ডুবে বুড়িচংয়ে শ্রমিকের মৃত্যু

কুমিল্লার বুড়িচং উপজেলায় চৌবাচ্চার পানিতে ডুবে শরীফুল ইসলাম (৪৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২৪ মে) দুপুরে উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর (শরীফপুর) এলাকায় অবস্থিত আল হেলাল কোল্ড স্টোরেজ থেকে তার মরদেহ উদ্ধার করে দেবপুর ফাঁড়ির পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শরীফুল ইসলাম সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বেড়াখোলা গ্রামের বাসিন্দা। তিনি আল হেলাল কোল্ড স্টোরেজে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। অসুস্থতার কারণে কিছুদিন ধরে তিনি হালকা কাজ করছিলেন।

কোল্ড স্টোরেজের কর্মচারী মো. আব্দুল মতিন প্রামাণিক জানান, গত ২৩ মে দুপুর আনুমানিক আড়াইটার দিকে শরীফুল ইসলাম কোল্ড স্টোরেজের কনডেন্সার ইউনিটের নিচে থাকা পানির হাউজে গোসল করতে যান। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি ফিরে না আসায় সহকর্মীরা খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন সকালে তাকে পানির মধ্যে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে কর্তৃপক্ষ ও পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে বুড়িচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, আল হেলাল কোল্ড স্টোরেজের সিসিটিভি ফুটেজে দেখা গেছে শরীফুল ইসলাম চৌবাচ্চার পানিতে পড়ে ডুবে মারা গেছে । প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তিনি নেশাগ্রস্ত ছিলেন। মৃত্যুর ঘটনায় কারও বিরুদ্ধে কোনো অভিযোগ বা সন্দেহ নেই। এ ঘটনায় প্রতিষ্ঠানের কর্মচারী মো. আব্দুল মতিন প্রামাণিক থানায় একটি আবেদন করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow