বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার যৌথ উদ্যোগে গবাদি পশুর খাদ্য ব্যবস্থাপনায় উচ্চতর গবেষণা

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় গবাদি পশুর টেকসই খাদ্য ব্যবস্থাপনা ও উন্নত গবেষণাকে এগিয়ে নিতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার যৌথ উদ্যোগে নতুন গবেষণা কার্যক্রম শুরু হয়েছে। এ লক্ষ্যে দেশের বিজ্ঞানীদের সঙ্গে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়ার গবেষক দল। বুধবার (২০ মে) সকালে রাজধানীর ঐতিহ্যবাহী হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (BLRI) এবং অস্ট্রেলিয়ার চার্লস স্টার্ট ইউনিভার্সিটির (Charles Sturt University) যৌথ আয়োজনে “Australia-Bangladesh Research Showcase” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় গবাদি পশুর টেকসই খাদ্য ব্যবস্থাপনা ও উন্নত গবেষণা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, উন্নত খাদ্য ব্যবস্থাপনা ও গবেষণা ভবিষ্যতে দেশের ডেইরি ও লাইভস্টক খাতকে আরও সমৃদ্ধ করবে। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার গবেষকদের মধ্যে সমন্বয় সাধন এবং দ্বিপাক্ষিক গবেষণা কার্যক্রমের মাঠপর্যায়ে সফল বাস্তবায়নে সামগ্রিক প্রকল্প সমন্বয়কের (Project Coordinator) দায়িত্ব পালন করছেন ড. মো. খাইরুল বাসার। জলবায়ু সহনশীল গবাদি পশুর খাদ্য প্রযুক্

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার যৌথ উদ্যোগে গবাদি পশুর খাদ্য ব্যবস্থাপনায় উচ্চতর গবেষণা

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় গবাদি পশুর টেকসই খাদ্য ব্যবস্থাপনা ও উন্নত গবেষণাকে এগিয়ে নিতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার যৌথ উদ্যোগে নতুন গবেষণা কার্যক্রম শুরু হয়েছে। এ লক্ষ্যে দেশের বিজ্ঞানীদের সঙ্গে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়ার গবেষক দল।

বুধবার (২০ মে) সকালে রাজধানীর ঐতিহ্যবাহী হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (BLRI) এবং অস্ট্রেলিয়ার চার্লস স্টার্ট ইউনিভার্সিটির (Charles Sturt University) যৌথ আয়োজনে “Australia-Bangladesh Research Showcase” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় গবাদি পশুর টেকসই খাদ্য ব্যবস্থাপনা ও উন্নত গবেষণা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, উন্নত খাদ্য ব্যবস্থাপনা ও গবেষণা ভবিষ্যতে দেশের ডেইরি ও লাইভস্টক খাতকে আরও সমৃদ্ধ করবে।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার গবেষকদের মধ্যে সমন্বয় সাধন এবং দ্বিপাক্ষিক গবেষণা কার্যক্রমের মাঠপর্যায়ে সফল বাস্তবায়নে সামগ্রিক প্রকল্প সমন্বয়কের (Project Coordinator) দায়িত্ব পালন করছেন ড. মো. খাইরুল বাসার। জলবায়ু সহনশীল গবাদি পশুর খাদ্য প্রযুক্তির আদান-প্রদান ও টেকসই প্রাণিসম্পদ খাত গঠনে তার ভূমিকা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন বক্তারা।

সেমিনারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী আমিনুর রশীদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, অস্ট্রেলিয়ান হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার ক্লিনটন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো.দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের (ডিএলএস) মহাপরিচালক (ডিজি) মো. শাহজামান খান তুহিন,প্রজেক্ট কো-অর্ডিনেটর ড. মো. খাইরুল বাসার, চার্লস স্টার্ট ইউনিভার্সিটির অধ্যাপক ড. ক্যামেরন ক্লার্ক এবং অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের গবেষণা ফেলো ড. রফিকুল ইসলাম।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, জলবায়ু সহনশীল প্রাণিসম্পদ খাত গড়ে তুলতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার এই যৌথ গবেষণা দেশের প্রাণিসম্পদ উন্নয়নে নতুন দিগন্তের সূচনা করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow