বাংলাদেশ খেলাফত মজলিসের শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন

দলীয় প্রতীকে প্রথমবারের মতো জাতীয় সংসদে প্রবেশের পর এবার ভিন্ন আবহে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘রিকশা’ প্রতীকে দুটি আসন পাওয়ার পর দলটির শীর্ষ নেতাদের অধিকাংশই এবার ঈদ করবেন নিজ নিজ নির্বাচনী এলাকায়। বুধবার (১৮ মার্চ) দলের মিডিয়া সমন্বয় বিভাগ কালবেলাকে জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শীর্ষ নেতারা দেশ-বিদেশের বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় করবেন এবং নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময়ে অংশ নেবেন। মজলিসের আমির মাওলানা মামুনুল হক পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। তিনি মক্কা নগরীতে ঈদের নামাজ আদায় করবেন এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কুশল বিনিময় করবেন। সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ রাজধানীর ইসলামবাগ কেন্দ্রীয় ঈদগাহে নামাজ আদায় করবেন। পরে লালবাগে নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করবেন। নায়েবে আমির মুফতি সাঈদ নুর কাফাটিয়া মানিকগঞ্জের ঈদগাহ মাঠে নামাজের ইমামতি করবেন এবং সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময় করবেন। মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ নিজ এলাকা শরীয়তপুরের জ

বাংলাদেশ খেলাফত মজলিসের শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন

দলীয় প্রতীকে প্রথমবারের মতো জাতীয় সংসদে প্রবেশের পর এবার ভিন্ন আবহে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘রিকশা’ প্রতীকে দুটি আসন পাওয়ার পর দলটির শীর্ষ নেতাদের অধিকাংশই এবার ঈদ করবেন নিজ নিজ নির্বাচনী এলাকায়।

বুধবার (১৮ মার্চ) দলের মিডিয়া সমন্বয় বিভাগ কালবেলাকে জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শীর্ষ নেতারা দেশ-বিদেশের বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় করবেন এবং নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময়ে অংশ নেবেন।

মজলিসের আমির মাওলানা মামুনুল হক পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। তিনি মক্কা নগরীতে ঈদের নামাজ আদায় করবেন এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কুশল বিনিময় করবেন।

সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ রাজধানীর ইসলামবাগ কেন্দ্রীয় ঈদগাহে নামাজ আদায় করবেন। পরে লালবাগে নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করবেন।

নায়েবে আমির মুফতি সাঈদ নুর কাফাটিয়া মানিকগঞ্জের ঈদগাহ মাঠে নামাজের ইমামতি করবেন এবং সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময় করবেন।

মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ নিজ এলাকা শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজের ইমামতি করবেন। নামাজ শেষে নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করবেন।

সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতা মুফতি মুহাম্মাদুল্লাহ ময়মনসিংহের ফুলপুরে ঈদের নামাজ আদায় করবেন এবং স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করবেন।

যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন ঢাকার মোহাম্মদপুরে ঈদের নামাজ আদায় করবেন। পরে নিজ নির্বাচনী এলাকা ভৈরবে যাবেন এবং সেখানে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।

এছাড়া কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল নোয়াখালীতে, মাওলানা আবু সাঈদ নোমান ঢাকায়, মাওলানা মহসিনুল হাসান ব্রাহ্মণবাড়িয়ায়, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম ও প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাইদ হবিগঞ্জের মাধবপুরে, বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান কিশোরগঞ্জে এবং অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন ঢাকায় ঈদের নামাজ আদায় করবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow