বাংলাদেশ-তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যমের মধ্যে সহযোগিতা বৃদ্ধির প্রস্তাব

তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওর সঙ্গে বাংলাদেশ টেলিভিশন ও বেতারের সহযোগিতা বৃদ্ধির একটি প্রস্তাবের কপি তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের কাছে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন রোববার (২৬ এপ্রিল) তথ্যমন্ত্রীর সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎকালে এ কপি হস্তান্তর করেন। এসময় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি গণমাধ্যম, সংস্কৃতি ও জ্ঞানভিত্তিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত তথ্যমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। জবাবে তথ্যমন্ত্রী গত মার্চে তুরস্কে অনুষ্ঠিত স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিটে অংশগ্রহণের অভিজ্ঞতার কথা তুলে ধরে সফল আয়োজনের জন্য তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে ডিজিটাল প্ল্যাটফর্মকে একটি সুশৃঙ্খল কাঠামোর মধ্যে আনা জরুরি, তবে এটি একক কোনো দেশের পক্ষে সম্ভব নয়। এ জন্য আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। তথ্যমন্ত্রী সরকারি পর্যায়ে দুই দেশের সংবাদমাধ্যমগুলোর মধ্যে যোগাযোগ ও সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া, সম্প

বাংলাদেশ-তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যমের মধ্যে সহযোগিতা বৃদ্ধির প্রস্তাব

তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওর সঙ্গে বাংলাদেশ টেলিভিশন ও বেতারের সহযোগিতা বৃদ্ধির একটি প্রস্তাবের কপি তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন রোববার (২৬ এপ্রিল) তথ্যমন্ত্রীর সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎকালে এ কপি হস্তান্তর করেন।

এসময় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি গণমাধ্যম, সংস্কৃতি ও জ্ঞানভিত্তিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত তথ্যমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। জবাবে তথ্যমন্ত্রী গত মার্চে তুরস্কে অনুষ্ঠিত স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিটে অংশগ্রহণের অভিজ্ঞতার কথা তুলে ধরে সফল আয়োজনের জন্য তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে ডিজিটাল প্ল্যাটফর্মকে একটি সুশৃঙ্খল কাঠামোর মধ্যে আনা জরুরি, তবে এটি একক কোনো দেশের পক্ষে সম্ভব নয়। এ জন্য আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।

তথ্যমন্ত্রী সরকারি পর্যায়ে দুই দেশের সংবাদমাধ্যমগুলোর মধ্যে যোগাযোগ ও সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া, সম্প্রতি তুরস্ক সফরের সময় তথ্যমন্ত্রীর সঙ্গে দেশটির প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশন ডিরেক্টরেটের পরিচালক বুরহানউত্তীন দুরানের দ্বিপক্ষীয় বৈঠকের প্রসঙ্গও আলোচনায় উঠে আসে। ওই বৈঠকে আধুনিক তথ্য ব্যবস্থাপনা, জ্ঞান বিনিময় ও তথ্য আদান-প্রদান জোরদারের লক্ষ্যে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়।

এমএএস/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow