বাংলাদেশ থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে
বাংলাদেশের পক্ষ থেকে জরুরি ঔষধ ও চিকিৎসা সামগ্রী সহায়তা পাঠানো হচ্ছে ইরানে। ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদির কাছে এ সহায়তা সামগ্রী হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের কাছে ইরানে পাঠানোর জন্য জরুরি চিকিৎসা সহায়তা সামগ্রী হস্তান্তর করেছে বাংলাদেশ। রেড ক্রিসেন্টের মাধ্যমে এ সহায়তা পাঠানো হবে ইরানে। এসময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. নজরুল ইসলাম মধ্যপ্রাচ্যের চলমান ক্ষয়ক্ষতির জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেন। কূটনৈতিক ও শান্তিপূর্ণ উপায়ে এই সংকটের সমাধান হবে এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি সহায়তা গ্রহণকালে বাংলাদেশ সরকারের এই মানবিক উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ প্রকাশ করেন।
বাংলাদেশের পক্ষ থেকে জরুরি ঔষধ ও চিকিৎসা সামগ্রী সহায়তা পাঠানো হচ্ছে ইরানে। ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদির কাছে এ সহায়তা সামগ্রী হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের কাছে ইরানে পাঠানোর জন্য জরুরি চিকিৎসা সহায়তা সামগ্রী হস্তান্তর করেছে বাংলাদেশ। রেড ক্রিসেন্টের মাধ্যমে এ সহায়তা পাঠানো হবে ইরানে।
এসময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. নজরুল ইসলাম মধ্যপ্রাচ্যের চলমান ক্ষয়ক্ষতির জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেন।
কূটনৈতিক ও শান্তিপূর্ণ উপায়ে এই সংকটের সমাধান হবে এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি সহায়তা গ্রহণকালে বাংলাদেশ সরকারের এই মানবিক উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ প্রকাশ করেন।
What's Your Reaction?