বাংলাদেশ-ভারত সম্পর্ক দিন দিন স্বাভাবিক হচ্ছে: প্রণয় ভার্মা

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে। সোমবার (১৩ এপ্রিল) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, দুই দেশের মধ্যে বিদ্যমান আবেগ ও সাংস্কৃতিক সম্পর্ক ধরে রাখতে তারা কাজ করে যাচ্ছেন। পাশাপাশি পারস্পরিক বোঝাপড়া ও আস্থার ভিত্তি আরও শক্তিশালী হয়েছে বলেও উল্লেখ করেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে জ্বালানি, যোগাযোগ, সংস্কৃতি সহ বিভিন্ন খাতে ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে এবং এসব বিষয় একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। একই সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য জনগণ ধারণ করে উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, যেসব এলাকায় কাজ করলে দুই দেশের জনগণই লাভবান হবে সেসব এলাকায় পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে কাজ করবে বাংলাদেশ-ভারত।  এছাড়া দুই দেশের সংসদীয় কার্যক্রম নিয়মিত আদান প্রদান অব্যাহত রাখার বিষয়ে আলাপ হয়েছে বলেও জানান ভারতীয় হাইকমিশনার।

বাংলাদেশ-ভারত সম্পর্ক দিন দিন স্বাভাবিক হচ্ছে: প্রণয় ভার্মা

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে।

সোমবার (১৩ এপ্রিল) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি জানান, দুই দেশের মধ্যে বিদ্যমান আবেগ ও সাংস্কৃতিক সম্পর্ক ধরে রাখতে তারা কাজ করে যাচ্ছেন। পাশাপাশি পারস্পরিক বোঝাপড়া ও আস্থার ভিত্তি আরও শক্তিশালী হয়েছে বলেও উল্লেখ করেন।

এ সময় তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে জ্বালানি, যোগাযোগ, সংস্কৃতি সহ বিভিন্ন খাতে ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে এবং এসব বিষয় একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত।

একই সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য জনগণ ধারণ করে উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, যেসব এলাকায় কাজ করলে দুই দেশের জনগণই লাভবান হবে সেসব এলাকায় পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে কাজ করবে বাংলাদেশ-ভারত। 

এছাড়া দুই দেশের সংসদীয় কার্যক্রম নিয়মিত আদান প্রদান অব্যাহত রাখার বিষয়ে আলাপ হয়েছে বলেও জানান ভারতীয় হাইকমিশনার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow