সাগর থেকে দুটি তিমি এনেছি, আরও দুটি হাঙর আসছে: চিফ হুইপ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের বৈঠকে মধ্যাহ্ন বিরতির আগে একটি হালকা মুহূর্তের সৃষ্টি হয়। চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম সংসদ সদস্যদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজনের ঘোষণা দেন। এ সময় খাবারের মেন্যু সম্পর্কে জানতে চাইলে তিনি মজার ছলে ‘তিমি ও হাঙর’ পরিবেশনের কথা বলেন, যা শুনে অধিবেশন কক্ষে হাসির রোল পড়ে যায়। শুক্রবার (১০ এপ্রিল) অধিবেশন চলাকালে বিরতির আগে তিনি জুমার নামাজ শেষে সবাইকে সংসদ সদস্য ভবনের এলডি হলে মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। পাশাপাশি স্পিকারকেও এতে যোগ দেওয়ার অনুরোধ করেন। চিফ হুইপ বলেন, জুমার নামাজের পর মধ্যাহ্নভোজের ব্যবস্থা রাখা হয়েছে এবং বিকেলে আবার অধিবেশন শুরু হবে। তাই সবাইকে নামাজ শেষে একসঙ্গে এলডি হলে যাওয়ার জন্য তিনি আহ্বান জানান। এ সময় কয়েকজন সদস্য আপ্যায়নের মেন্যু সম্পর্কে জানতে চাইলে মজার ছলে চিফ হুইপ বলেন, ‘ভাই আপ্যায়নে সবই হয়। সদস্যবৃন্দ, আপনাদের জন্য সাগর থেকে তিনটি তিমি মাছ ধরে নিয়ে এসেছি এবং আরও দুটি হাঙর আসতেছে ইনশাআল্লাহ।’ তার এই সরস মন্তব্যে উপস্থিত সংসদ সদস্যদের মধ্যে হাসির রোল পড়ে।

সাগর থেকে দুটি তিমি এনেছি, আরও দুটি হাঙর আসছে: চিফ হুইপ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের বৈঠকে মধ্যাহ্ন বিরতির আগে একটি হালকা মুহূর্তের সৃষ্টি হয়। চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম সংসদ সদস্যদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজনের ঘোষণা দেন। এ সময় খাবারের মেন্যু সম্পর্কে জানতে চাইলে তিনি মজার ছলে ‘তিমি ও হাঙর’ পরিবেশনের কথা বলেন, যা শুনে অধিবেশন কক্ষে হাসির রোল পড়ে যায়।

শুক্রবার (১০ এপ্রিল) অধিবেশন চলাকালে বিরতির আগে তিনি জুমার নামাজ শেষে সবাইকে সংসদ সদস্য ভবনের এলডি হলে মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। পাশাপাশি স্পিকারকেও এতে যোগ দেওয়ার অনুরোধ করেন।

চিফ হুইপ বলেন, জুমার নামাজের পর মধ্যাহ্নভোজের ব্যবস্থা রাখা হয়েছে এবং বিকেলে আবার অধিবেশন শুরু হবে। তাই সবাইকে নামাজ শেষে একসঙ্গে এলডি হলে যাওয়ার জন্য তিনি আহ্বান জানান।

এ সময় কয়েকজন সদস্য আপ্যায়নের মেন্যু সম্পর্কে জানতে চাইলে মজার ছলে চিফ হুইপ বলেন, ‘ভাই আপ্যায়নে সবই হয়। সদস্যবৃন্দ, আপনাদের জন্য সাগর থেকে তিনটি তিমি মাছ ধরে নিয়ে এসেছি এবং আরও দুটি হাঙর আসতেছে ইনশাআল্লাহ।’

তার এই সরস মন্তব্যে উপস্থিত সংসদ সদস্যদের মধ্যে হাসির রোল পড়ে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow