বাংলাদেশ-মালয়েশিয়ার দ্বিপাক্ষিক বৈঠক : ধর্মীয় সহযোগিতা কামনা

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ধর্মীয় সহযোগিতা আরও জোরদার করতে দুই দেশ ঐকমত্য পোষণ করেছে।  মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তরের ধর্মবিষয়ক মন্ত্রী সিনেটর ড. জুলকিফলি হাসানের মধ্যে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে ধর্মমন্ত্রী কায়কোবাদ হজ ব্যবস্থাপনা, জাকাত প্রশাসন এবং ধর্মীয় শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে দুই দেশের পারস্পরিক অভিজ্ঞতা ও সর্বোত্তম চর্চা (Best Practices) বিনিময়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, হজ কার্যক্রম পরিচালনায় দক্ষতা বৃদ্ধি এবং জাকাত ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে মালয়েশিয়ার সফল মডেলগুলো বাংলাদেশের জন্য সহায়ক হতে পারে। এ ছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতেও দুই দেশ যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে সমসাময়িক বিশ্বের প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখে ধর্মীয় শিক্ষাকে আরও কার্যকর ও সময়োপযোগী করার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় মন্ত্রী আশা প্রকাশ করেন, এই আলোচনার মাধ্যমে আগামীতে দু

বাংলাদেশ-মালয়েশিয়ার দ্বিপাক্ষিক বৈঠক : ধর্মীয় সহযোগিতা কামনা

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ধর্মীয় সহযোগিতা আরও জোরদার করতে দুই দেশ ঐকমত্য পোষণ করেছে। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তরের ধর্মবিষয়ক মন্ত্রী সিনেটর ড. জুলকিফলি হাসানের মধ্যে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে ধর্মমন্ত্রী কায়কোবাদ হজ ব্যবস্থাপনা, জাকাত প্রশাসন এবং ধর্মীয় শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে দুই দেশের পারস্পরিক অভিজ্ঞতা ও সর্বোত্তম চর্চা (Best Practices) বিনিময়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, হজ কার্যক্রম পরিচালনায় দক্ষতা বৃদ্ধি এবং জাকাত ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে মালয়েশিয়ার সফল মডেলগুলো বাংলাদেশের জন্য সহায়ক হতে পারে। এ ছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতেও দুই দেশ যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে।

অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে সমসাময়িক বিশ্বের প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখে ধর্মীয় শিক্ষাকে আরও কার্যকর ও সময়োপযোগী করার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় মন্ত্রী আশা প্রকাশ করেন, এই আলোচনার মাধ্যমে আগামীতে দুই দেশের ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে।

ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বৈঠকে দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow