বাংলাদেশ সফর নিয়ে সরকারের অনুমতি চাইবে ভারতের বোর্ড
বাংলাদেশ সফরের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দেশটির সরকারের কাছে অনুমতির আবেদনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে। এই তথ্যটি নিশ্চিত করেছে ইন্ডিয়া টুডে। বাংলাদেশের মাটিতে হতে যাওয়া সাদা বলের সিরিজটির জন্য ভারতের সরকারের অনুমতি ও স্পষ্ট নির্দেশনা চাইবে বিসিসিআই। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে এককভাবে বাংলাদেশ সফরের সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় নেই বোর্ড। তাই শিগগিরই সরকারের সঙ্গে যোগাযোগ করবে তারা। প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এরইমধ্যেই দুইবার চিঠি পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে। বিসিসিআইয়ের সূত্রের খবর অনুযায়ী, এই বিষয়ে দুই বোর্ডের নিয়মিত যোগাযোগ চালু রয়েছে। প্রস্তাবিত সফরের জন্য ২৯ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করেছে বিসিবি। সূচি অনুযায়ী বাংলাদেশ ও ভারতের মধ্যে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি হওয়ার কথা রয়েছে। সম্ভাব্য সূচিতে ওয়ানডে তিনটি ১, ৩ ও ৬ সেপ্টেম্বর, আর টি-টোয়েন্টি ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা। ভারতীয় দলের ২৮ আগস্ট বাংলাদেশে আসার কথা রয়েছে। এর
বাংলাদেশ সফরের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দেশটির সরকারের কাছে অনুমতির আবেদনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে। এই তথ্যটি নিশ্চিত করেছে ইন্ডিয়া টুডে।
বাংলাদেশের মাটিতে হতে যাওয়া সাদা বলের সিরিজটির জন্য ভারতের সরকারের অনুমতি ও স্পষ্ট নির্দেশনা চাইবে বিসিসিআই।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে এককভাবে বাংলাদেশ সফরের সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় নেই বোর্ড। তাই শিগগিরই সরকারের সঙ্গে যোগাযোগ করবে তারা।
প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এরইমধ্যেই দুইবার চিঠি পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে। বিসিসিআইয়ের সূত্রের খবর অনুযায়ী, এই বিষয়ে দুই বোর্ডের নিয়মিত যোগাযোগ চালু রয়েছে।
প্রস্তাবিত সফরের জন্য ২৯ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করেছে বিসিবি। সূচি অনুযায়ী বাংলাদেশ ও ভারতের মধ্যে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি হওয়ার কথা রয়েছে। সম্ভাব্য সূচিতে ওয়ানডে তিনটি ১, ৩ ও ৬ সেপ্টেম্বর, আর টি-টোয়েন্টি ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা। ভারতীয় দলের ২৮ আগস্ট বাংলাদেশে আসার কথা রয়েছে।
এর আগে ২০২৫ সালের আগস্টে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। পরে সফরটি পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়। দুই বোর্ড তখন আন্তর্জাতিক ব্যস্ততা ও সূচির সুবিধার কথা জানিয়েছিল।
তবে দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের প্রভাবও ক্রিকেটীয় সম্পর্কে পড়ে। এরই মধ্যে ২০২৬ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল বিসিসিআই। ওই ঘটনায় বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।
এরপর বাংলাদেশ সরকার ও ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে ভারত সফর নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার দাবিও জানিয়েছিল। আইসিসি সেই প্রস্তাবে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলা হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের।
আইএন
What's Your Reaction?