বাংলাদেশ সোসাইটির সিইসি হওয়ায় আবু নাছেরকে সংবর্ধনা

বাংলাদেশ সোসাইটি ইউএসএ ইনকের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নির্বাচিত হওয়ায় আবু নাছেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে।  সম্প্রতি নিউইয়র্ক সিটির ওজোন পার্কের বৈঠকখানা পার্টি হলে কবিরহাট উপজেলা অ্যাসোসিয়েশন অব ইউএসএর উদ্যোগে এ সংবর্ধনা ও নৈশ ভোজের আয়োজন করা হয়। অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভাপতি মির্জা মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য নাঈম টুটুল। এ ছাড়াও বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনার বদরুল খান, বিএসিডিওয়াইএস কমিউনিটি আউটরিচ অফিসার নজরুল ইসলাম, আইআরএস তালিকাভুক্ত এনরোল এজেন্ট কুদরতে এলাহী, সাংবাদিক অধ্যাপক সৈয়দ আজাদ, বাংলাদেশ সোসাইটির কার্যনির্বাহী কমিটির সদস্য জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, আল হারুন চেয়ারম্যান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট সালেহ আহমেদ মানিক এবং কবিরহাট উপজেলা অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা শাহাবুদ্দিন চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ‘আবু নাছের একজন অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তি। এর আগেও তিনি অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব প

বাংলাদেশ সোসাইটির সিইসি হওয়ায় আবু নাছেরকে সংবর্ধনা

বাংলাদেশ সোসাইটি ইউএসএ ইনকের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নির্বাচিত হওয়ায় আবু নাছেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। 

সম্প্রতি নিউইয়র্ক সিটির ওজোন পার্কের বৈঠকখানা পার্টি হলে কবিরহাট উপজেলা অ্যাসোসিয়েশন অব ইউএসএর উদ্যোগে এ সংবর্ধনা ও নৈশ ভোজের আয়োজন করা হয়।

অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভাপতি মির্জা মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য নাঈম টুটুল।

এ ছাড়াও বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনার বদরুল খান, বিএসিডিওয়াইএস কমিউনিটি আউটরিচ অফিসার নজরুল ইসলাম, আইআরএস তালিকাভুক্ত এনরোল এজেন্ট কুদরতে এলাহী, সাংবাদিক অধ্যাপক সৈয়দ আজাদ, বাংলাদেশ সোসাইটির কার্যনির্বাহী কমিটির সদস্য জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, আল হারুন চেয়ারম্যান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট সালেহ আহমেদ মানিক এবং কবিরহাট উপজেলা অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা শাহাবুদ্দিন চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ‘আবু নাছের একজন অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তি। এর আগেও তিনি অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে আসন্ন নির্বাচন অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য হবে বলে আশা করছি।’

সংবর্ধিত অতিথি আবু নাছের তার বক্তব্যে সবার প্রতি কৃতজ্ঞতা জানান এবং একটি সফল নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার করেন। এ ছাড়া সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য কমিউনিটির সবার সহযোগিতা কামনা করেন তিনি। 

সবশেষে সংগঠনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow