বাংলা কিউআর কী, কেন ব্যবহার বাধ্যতামূলক

বাংলাদেশে ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও সমন্বিত করতে ১ জুলাই ২০২৬ থেকে দেশের সব মার্চেন্ট পয়েন্টে ‘বাংলা কিউআর’ ব্যবহার বাধ্যতামূলক হচ্ছে। এ বিষয়ে এরই মধ্যে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এবং পেমেন্ট সিস্টেম অপারেটরদের নিজস্ব পৃথক কিউআর কোডের পরিবর্তে বাংলা কিউআর চালু করতে বলা হয়েছে। বাংলা কিউআর কী? বাংলা কিউআর হলো বাংলাদেশ ব্যাংক অনুমোদিত একটি ইউনিফায়েড বা সমন্বিত কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা। এর মাধ্যমে একটি মাত্র কিউআর কোড ব্যবহার করে গ্রাহক যে কোনো অংশগ্রহণকারী ব্যাংক বা মোবাইল আর্থিক সেবার অ্যাপ থেকে অর্থ পরিশোধ করতে পারবেন। অর্থাৎ, বিকাশ, নগদ, রকেট কিংবা বিভিন্ন ব্যাংকের জন্য আলাদা আলাদা কিউআর কোড প্রদর্শনের প্রয়োজন হবে না। কেন বাধ্যতামূলক করা হচ্ছে? বাংলাদেশ ব্যাংকের মতে, দেশে ডিজিটাল লেনদেনকে আরও সমন্বিত, নিরাপদ এবং সবার জন্য সহজলভ্য করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে অনেক ব্যবসা প্রতিষ্ঠানে একাধিক প্রতিষ্ঠানের আলাদা কিউআর কোড থাকে, যা গ্রাহক ও ব্যবসায়ী উভয়ের জন্যই জ

বাংলা কিউআর কী, কেন ব্যবহার বাধ্যতামূলক

বাংলাদেশে ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও সমন্বিত করতে ১ জুলাই ২০২৬ থেকে দেশের সব মার্চেন্ট পয়েন্টে ‘বাংলা কিউআর’ ব্যবহার বাধ্যতামূলক হচ্ছে। এ বিষয়ে এরই মধ্যে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এবং পেমেন্ট সিস্টেম অপারেটরদের নিজস্ব পৃথক কিউআর কোডের পরিবর্তে বাংলা কিউআর চালু করতে বলা হয়েছে।

বাংলা কিউআর কী?

বাংলা কিউআর হলো বাংলাদেশ ব্যাংক অনুমোদিত একটি ইউনিফায়েড বা সমন্বিত কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা। এর মাধ্যমে একটি মাত্র কিউআর কোড ব্যবহার করে গ্রাহক যে কোনো অংশগ্রহণকারী ব্যাংক বা মোবাইল আর্থিক সেবার অ্যাপ থেকে অর্থ পরিশোধ করতে পারবেন। অর্থাৎ, বিকাশ, নগদ, রকেট কিংবা বিভিন্ন ব্যাংকের জন্য আলাদা আলাদা কিউআর কোড প্রদর্শনের প্রয়োজন হবে না।

কেন বাধ্যতামূলক করা হচ্ছে?

বাংলাদেশ ব্যাংকের মতে, দেশে ডিজিটাল লেনদেনকে আরও সমন্বিত, নিরাপদ এবং সবার জন্য সহজলভ্য করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে অনেক ব্যবসা প্রতিষ্ঠানে একাধিক প্রতিষ্ঠানের আলাদা কিউআর কোড থাকে, যা গ্রাহক ও ব্যবসায়ী উভয়ের জন্যই জটিলতা তৈরি করে। বাংলা কিউআর চালু হলে একটি কিউআর কোড দিয়েই সব ধরনের ডিজিটাল লেনদেন করা যাবে।

নগদ লেনদেন কমিয়ে ক্যাশলেস সোসাইটি গড়ে তুলতেই বাংলা কিউআর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা কোনো ধরনের খুচরা টাকা বা অতিরিক্ত অর্থ পরিশোধের ঝামেলা ছাড়াই নির্ধারিত মূল্য পরিশোধ করতে পারবেন। একই সঙ্গে লেনদেন হবে আরও সহজ, নিরাপদ ও সুরক্ষিত।

ডিজিটাল মাধ্যমে সব লেনদেন নথিভুক্ত হওয়ায় অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম কমবে। এতে দেশের জিডিপির আকার বাড়বে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। এছাড়া আর্থিক লেনদেনে স্বচ্ছতা বৃদ্ধি, হিসাব সংরক্ষণ সহজ করা এবং আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর লক্ষ্যও রয়েছে এই উদ্যোগের পেছনে।

কোথায় ব্যবহার হবে?

দোকান, রেস্তোরাঁ, সুপারশপ, অনলাইন স্টোর, সেবাকেন্দ্রসহ যেসব স্থানে কিউআরভিত্তিক পেমেন্ট গ্রহণ করা হয়, সেসব সব মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক হবে। বাংলাদেশ ব্যাংক ৩০ জুনের মধ্যে পুরোনো কিউআর কোড সরিয়ে বাংলা কিউআর স্থাপনের নির্দেশ দিয়েছে।

গ্রাহক ও ব্যবসায়ীদের কী সুবিধা হবে?

বাংলা কিউআর চালুর ফলে গ্রাহকরা যে কোনো সমর্থিত ব্যাংক বা এমএফএস অ্যাপ ব্যবহার করে একই কিউআর স্ক্যান করে অর্থ পরিশোধ করতে পারবেন। অন্যদিকে ব্যবসায়ীদেরও একাধিক কিউআর কোড প্রদর্শনের ঝামেলা থাকবে না। একটি কিউআর কোডই সব ধরনের ডিজিটাল পেমেন্ট গ্রহণের জন্য যথেষ্ট হবে। এছাড়া লেনদেনের রেকর্ড সংরক্ষণ সহজ হবে, নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার ওপর মানুষের আস্থা আরও বাড়বে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলা কিউআর চালুর ফলে দেশের ট্যাক্স-জিডিপি অনুপাত বাড়বে, কারণ অধিকাংশ লেনদেন ডিজিটাল প্ল্যাটফর্মে চলে আসবে। এতে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে এবং উন্নয়ন কর্মকাণ্ডে আরও গতি আসবে।

কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow