বাউফলে ‘জনতার কল সেন্টার’ উদ্বোধন করলেন সংসদ সদস্য ড. মাসুদ

পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের ব্যতিক্রমী উদ্যোগে বাউফলে চালু হয়েছে ‘জনতার কল সেন্টার’।  সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বাউফল উপজেলা জামায়াত অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে জনতার কল সেন্টারের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জনগণের সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে ‘জনতার কল সেন্টার’ চালু করা হয়েছে। এ কল সেন্টারে স্থানীয় যেকোনো নাগরিক অভিযোগ, পরামর্শ ও মতামত জানাতে পারবে। এছাড়াও নাগরিক যেকোনো তথ্যসেবা গ্রহণের সুযোগ পাবে। এতে জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে যোগাযোগ আরও সহজ ও গতিশীল হবে এবং সেবার মান উন্নত হবে।  তিনি আশা করেন, প্রযুক্তি নির্ভর এই উদ্যোগ জনসেবাকে আরও মানবিক ও জবাবদিহিমূলক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংসদ সদস্য বলেন, একটি দক্ষ টিম ২৪ ঘণ্টা এ কল সেন্টারের মাধ্যমে উপজেলার মানুষের বিভিন্ন সমস্যা ও সংকট শুনবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় তিনি দুটি মোবাইল নম্বর ০১৭১৩৪৯৯৬৬১ এবং ০১৭১৩৪৯৯৬৬২ উল্লেখ করে বলেন, এ নম্বরগুলোতে ক

বাউফলে ‘জনতার কল সেন্টার’ উদ্বোধন করলেন সংসদ সদস্য ড. মাসুদ
পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের ব্যতিক্রমী উদ্যোগে বাউফলে চালু হয়েছে ‘জনতার কল সেন্টার’।  সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বাউফল উপজেলা জামায়াত অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে জনতার কল সেন্টারের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জনগণের সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে ‘জনতার কল সেন্টার’ চালু করা হয়েছে। এ কল সেন্টারে স্থানীয় যেকোনো নাগরিক অভিযোগ, পরামর্শ ও মতামত জানাতে পারবে। এছাড়াও নাগরিক যেকোনো তথ্যসেবা গ্রহণের সুযোগ পাবে। এতে জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে যোগাযোগ আরও সহজ ও গতিশীল হবে এবং সেবার মান উন্নত হবে।  তিনি আশা করেন, প্রযুক্তি নির্ভর এই উদ্যোগ জনসেবাকে আরও মানবিক ও জবাবদিহিমূলক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংসদ সদস্য বলেন, একটি দক্ষ টিম ২৪ ঘণ্টা এ কল সেন্টারের মাধ্যমে উপজেলার মানুষের বিভিন্ন সমস্যা ও সংকট শুনবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় তিনি দুটি মোবাইল নম্বর ০১৭১৩৪৯৯৬৬১ এবং ০১৭১৩৪৯৯৬৬২ উল্লেখ করে বলেন, এ নম্বরগুলোতে কল করে যে কেউ তাদের সমস্যা জানাতে পারবেন। তবে তিনি সবাইকে অনুরোধ করেন, যেন কেউ হয়রানি, মিথ্যা ও প্রতারণামূলক কল না করেন। জামায়াতে ইসলামী বাউফল উপজেলা আমির মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট মুজাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাউফল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার রেদোয়ান উল্লাহ, উপজেলা শিবির সভাপতি আরিফ হোসাইন, পটুয়াখালী জেলার সাবেক শিবির সভাপতি রাকিবুল ইসলাম নুর, জামায়াতকর্মী হেলাল মুন্সি প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow