বাউফলে পল্লী বিদ্যুতের ডিজিএম বদলি
দৈনিক কালবেলার অনলাইনে গত ৪ আগস্ট ‘বাউফলে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন’ শিরোনামে সংবাদ প্রকাশের পর পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বাউফল জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মুজিবুর রহমান চৌধুরীকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) তার বদলির আদেশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাউফল জোনাল অফিসের এক কর্মকর্তা। সূত্র জানায়, কালবেলায় সংবাদ প্রকাশের পর পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঢাকা অফিসের একটি তদন্ত কমিটি বাউফল জোনাল অফিসে গিয়ে ডিজিএম মুজিবুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের তদন্ত করে। পরে তারা ঢাকায় ফিরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর তাকে বদলি করা হয়। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এইচআর শাখা থেকে তাকে সিলেটের পল্লী বিদ্যুৎ সমিতির-২ নম্বর শাখায় বদলি করা হয়েছে বলে জানা গেছে। ডিজিএম মুজিবুর রহমান চৌধুরীর বিরুদ্ধে গ্রাহকদের সঙ্গে অসহযোগিতা, অসদাচরণ, অতিরিক্ত বিদ্যুৎ বিলসহ নতুন সংযোগ প্রদানে কালক্ষেপণের নানা অভিযোগ রয়েছে। সম্প্রতি বাউফলে ব্যাপক লোডশেডিংয়ে মানুষ তার ওপর অতিষ্ঠ ছিল বলে জানা গেছে। কয়েক দিন আগে লোডশেডিংয়ের প্রতিকার পেতে তার অফিস ঘেরাও করেন স্থা
দৈনিক কালবেলার অনলাইনে গত ৪ আগস্ট ‘বাউফলে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন’ শিরোনামে সংবাদ প্রকাশের পর পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বাউফল জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মুজিবুর রহমান চৌধুরীকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) তার বদলির আদেশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাউফল জোনাল অফিসের এক কর্মকর্তা।
সূত্র জানায়, কালবেলায় সংবাদ প্রকাশের পর পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঢাকা অফিসের একটি তদন্ত কমিটি বাউফল জোনাল অফিসে গিয়ে ডিজিএম মুজিবুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের তদন্ত করে। পরে তারা ঢাকায় ফিরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর তাকে বদলি করা হয়।
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এইচআর শাখা থেকে তাকে সিলেটের পল্লী বিদ্যুৎ সমিতির-২ নম্বর শাখায় বদলি করা হয়েছে বলে জানা গেছে।
ডিজিএম মুজিবুর রহমান চৌধুরীর বিরুদ্ধে গ্রাহকদের সঙ্গে অসহযোগিতা, অসদাচরণ, অতিরিক্ত বিদ্যুৎ বিলসহ নতুন সংযোগ প্রদানে কালক্ষেপণের নানা অভিযোগ রয়েছে।
সম্প্রতি বাউফলে ব্যাপক লোডশেডিংয়ে মানুষ তার ওপর অতিষ্ঠ ছিল বলে জানা গেছে। কয়েক দিন আগে লোডশেডিংয়ের প্রতিকার পেতে তার অফিস ঘেরাও করেন স্থানীয়রা এবং তাকে জবাবদিহির কাঠগড়ায় দাঁড় করান।
এ বিষয়ে জানতে ডিজিএম মুজিবুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলেও কলটি রিসিভ হয়নি।
What's Your Reaction?