বাউফলে লঞ্চ-ট্রলার সংঘর্ষে নিহত ২

পটুয়াখালীর বাউফল উপজেলার বামনিকাঠি লঞ্চঘাট সংলগ্ন লোহালিয়া নদীতে ঢাকা-পটুয়াখালী রুটের আওলাদ নামের একটি তিনতলা যাত্রীবাহী লঞ্চের সঙ্গে তরমুজবাহী ট্রলারের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। পরে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (২৪ মার্চ) দিনগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর ট্রলারটি প্রায় ৪০০ তরমুজসহ নদীতে ডুবে যায়। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন রাঙ্গাবালী উপজেলার চরবেস্টিন গ্রামের আলী ফকিরের ছেলে নাসির ফকির (৩৬) এবং নলুয়া গ্রামের আজাদ হাওলাদারের ছেলে রেজাউল হাওলাদার (৩৫)। খোঁজ নিয়ে জানা গেছে, ট্রলারটিতে মোট ছয়জন ছিলেন। তাদের মধ্যে তিনজন ট্রলারের কেবিনে অবস্থান করছিলেন। দুর্ঘটনার সময় কেবিনে থাকা তিনজনের মধ্যে একজন বের হতে সক্ষম হলেও বাকি দুজন বের হতে পারেননি। তারা ট্রলারের ভেতরেই আটকা পড়েন। একপর্যায়ে তারা নিখোঁজ হন। পরে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, ‘ঘটনার পর থেকেই আমাদের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। কিছু সময় আগে সেখান থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’ মাহমুদ

বাউফলে লঞ্চ-ট্রলার সংঘর্ষে নিহত ২

পটুয়াখালীর বাউফল উপজেলার বামনিকাঠি লঞ্চঘাট সংলগ্ন লোহালিয়া নদীতে ঢাকা-পটুয়াখালী রুটের আওলাদ নামের একটি তিনতলা যাত্রীবাহী লঞ্চের সঙ্গে তরমুজবাহী ট্রলারের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। পরে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (২৪ মার্চ) দিনগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর ট্রলারটি প্রায় ৪০০ তরমুজসহ নদীতে ডুবে যায়। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন রাঙ্গাবালী উপজেলার চরবেস্টিন গ্রামের আলী ফকিরের ছেলে নাসির ফকির (৩৬) এবং নলুয়া গ্রামের আজাদ হাওলাদারের ছেলে রেজাউল হাওলাদার (৩৫)।

বাউফলে লঞ্চ-ট্রলার সংঘর্ষে নিহত ২

খোঁজ নিয়ে জানা গেছে, ট্রলারটিতে মোট ছয়জন ছিলেন। তাদের মধ্যে তিনজন ট্রলারের কেবিনে অবস্থান করছিলেন। দুর্ঘটনার সময় কেবিনে থাকা তিনজনের মধ্যে একজন বের হতে সক্ষম হলেও বাকি দুজন বের হতে পারেননি। তারা ট্রলারের ভেতরেই আটকা পড়েন। একপর্যায়ে তারা নিখোঁজ হন। পরে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, ‘ঘটনার পর থেকেই আমাদের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। কিছু সময় আগে সেখান থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’

মাহমুদ হাসান রায়হান/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow