বাউবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন
দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক শিক্ষাদান পদ্ধতির প্রসার এবং পেশাগত সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে চার মাস মেয়াদি ‘প্রফেশনাল পেভলপমেন্ট ট্রেইনিং ফর ইউনিভার্সিটি ফ্যাকালটি’ শীর্ষক বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৭টায় গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সম্মেলন ও প্রশিক্ষণ হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর হিট প্রকল্পের আওতায় বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ, গবেষণামুখী মনোভাব এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাদান পদ্ধতির কোনো বিকল্প নেই। আবাসিক প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে নেটওয়ার্ক, পারস্পরিক বোঝাপড়া ও দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে উঠবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিন
দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক শিক্ষাদান পদ্ধতির প্রসার এবং পেশাগত সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে চার মাস মেয়াদি ‘প্রফেশনাল পেভলপমেন্ট ট্রেইনিং ফর ইউনিভার্সিটি ফ্যাকালটি’ শীর্ষক বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৭টায় গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সম্মেলন ও প্রশিক্ষণ হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর হিট প্রকল্পের আওতায় বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ, গবেষণামুখী মনোভাব এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাদান পদ্ধতির কোনো বিকল্প নেই। আবাসিক প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে নেটওয়ার্ক, পারস্পরিক বোঝাপড়া ও দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে উঠবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে শিক্ষা পৌঁছে দিতে বাউবি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষকদের পেশাগত উৎকর্ষতা অর্জনে ধারাবাহিক প্রশিক্ষণের প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মো. সাইদুর রহমান, অধ্যাপক ড. মাছুমা হাবিব, প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, বিশ্বব্যাংকের সিনিয়র কনসালটেন্ট ড. মো. মাহমুদুল হক এবং কোর্স পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জহির রায়হান। স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান।
এ সময় বাউবির প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টি. এম. আহমেদ হুসেইনসহ ইউজিসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
চার মাস মেয়াদি এ প্রশিক্ষণে দেশের ৩৩টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ৫৯ জন শিক্ষক অংশগ্রহণ করছেন। এর মধ্যে ৩৫ জন সরকারি এবং ২৪ জন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছেন।
কর্মসূচিতে আধুনিক পাঠদান কৌশল, শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, গবেষণা সক্ষমতা বৃদ্ধি এবং একাডেমিক নেতৃত্ব উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।