বাউবির ঢাকা আঞ্চলিক কেন্দ্রে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ঢাকা আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) ১০টায় ধানমন্ডিস্থ বাউবি ঢাকা আঞ্চলিক কেন্দ্র ক্যাম্পাসে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শোভাযাত্রার আনুষ্ঠানিক সূচনা করা হয়।  অনুষ্ঠানটি উদ্বোধন করেন ঢাকা আঞ্চলিক পরিচালক মো. নাসির উদ্দীন। শোভাযাত্রা সঞ্চালনা করেন সহকারী পরিচালক মো. আহসানুল হাসান। শোভাযাত্রায় বর্ণিল মুখোশ, প্রতীকী শিল্পকর্ম ও বাঙালির ঐতিহ্যবাহী নানা উপস্থাপনা অংশগ্রহণকারীদের দৃষ্টি কাড়ে। এতে কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি পরিণত হয় এক আনন্দঘন ও বর্ণিল উৎসবে। আয়োজনে উপস্থিত সকলে বলেন, এ ধরনের উদ্যোগ বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন করার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow