বাউবি প্রতিনিধি দলের সঙ্গে ইউজিসি চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে বাউবি উপাচার্য ইউজিসি চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম তুলে ধরেন। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, গাজীপুরের মূল ক্যাম্পাসে ৭টি স্কুল ও ১১টি প্রশাসনিক বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট রয়েছে। এছাড়া সারাদেশে ১২টি আঞ্চলিক কেন্দ্র ও ৮০টি উপ-আঞ্চলিক কেন্দ্রের অধীনে ১,৪৫২টি স্টাডি সেন্টারের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি বলেন, বর্তমানে বাউবিতে ৫২টি ফরমাল প্রোগ্রামে তিন লক্ষাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছেন। পাশাপাশি ১৯টি নন-ফরমাল প্রোগ্রামের মাধ্যমে ঝরে পড়া ও শিক্ষাবঞ্চিতদের জন্য বিকল্প শিক্ষার সুযোগ তৈরি করা হয়েছে। শিক্ষার্থীরা অনলাইন ও সরাসরি টিউটরিংয়ের মাধ্যমে নিজ সুবিধামতো পড়াশোনা করতে পারছেন এবং ভর্তির সঙ্গে বিনামূল্যে পাঠ্যবই পাচ্ছেন। তিন

বাউবি প্রতিনিধি দলের সঙ্গে ইউজিসি চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ
গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে বাউবি উপাচার্য ইউজিসি চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম তুলে ধরেন। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, গাজীপুরের মূল ক্যাম্পাসে ৭টি স্কুল ও ১১টি প্রশাসনিক বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট রয়েছে। এছাড়া সারাদেশে ১২টি আঞ্চলিক কেন্দ্র ও ৮০টি উপ-আঞ্চলিক কেন্দ্রের অধীনে ১,৪৫২টি স্টাডি সেন্টারের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি বলেন, বর্তমানে বাউবিতে ৫২টি ফরমাল প্রোগ্রামে তিন লক্ষাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছেন। পাশাপাশি ১৯টি নন-ফরমাল প্রোগ্রামের মাধ্যমে ঝরে পড়া ও শিক্ষাবঞ্চিতদের জন্য বিকল্প শিক্ষার সুযোগ তৈরি করা হয়েছে। শিক্ষার্থীরা অনলাইন ও সরাসরি টিউটরিংয়ের মাধ্যমে নিজ সুবিধামতো পড়াশোনা করতে পারছেন এবং ভর্তির সঙ্গে বিনামূল্যে পাঠ্যবই পাচ্ছেন। তিনি আরও বলেন, দেশের সীমানা ছাড়িয়ে দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, কাতার, দুবাই, ওমান ও ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের জন্যও স্টাডি সেন্টার চালু হয়েছে। এতে কর্মজীবী প্রবাসীরা পড়াশোনার সুযোগ পাচ্ছেন। উপাচার্য বলেন, এছাড়া এশিয়া ও ইউরোপের আরও কয়েকটি দেশে বহিঃবাংলাদেশ স্টাডি সেন্টার চালুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সাক্ষাৎকালে উচ্চশিক্ষার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তার এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করেন। ইউজিসি চেয়ারম্যান বাউবির কার্যক্রমের প্রশংসা করে কারিগরি ও দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। এ সময় বাউবির প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার টি. এম আহমেদ হুসেইন এবং আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow