বাকলিয়ায় ছিনতাইয়ের সময় গণপিটুনিতে যুবক আহত

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় ছিনতাইয়ের সময় জনতার হাতে ধরা পড়ে গণপিটুনির শিকার হয়েছেন রনজিত চক্রবর্তী (৩৫) নামে এক যুবক। সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে নতুন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত পৌনে ৩টার দিকে আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। রনজিত চক্রবর্তী বাকলিয়া থানার খেজুরতলা এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি গৌরাঙ্গ চক্রবর্তীর ছেলে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, আনয়নকারীদের কাছ থেকে জানা গেছে, নতুন ব্রিজ এলাকায় ছিনতাইয়ের সময় স্থানীয় লোকজন তাকে আটক করে মারধর করে। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। তিনি আরও জানান, রনজিত বর্তমানে চমেক হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। এমআরএএইচ/এএমএ

বাকলিয়ায় ছিনতাইয়ের সময় গণপিটুনিতে যুবক আহত

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় ছিনতাইয়ের সময় জনতার হাতে ধরা পড়ে গণপিটুনির শিকার হয়েছেন রনজিত চক্রবর্তী (৩৫) নামে এক যুবক।

সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে নতুন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত পৌনে ৩টার দিকে আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

রনজিত চক্রবর্তী বাকলিয়া থানার খেজুরতলা এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি গৌরাঙ্গ চক্রবর্তীর ছেলে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, আনয়নকারীদের কাছ থেকে জানা গেছে, নতুন ব্রিজ এলাকায় ছিনতাইয়ের সময় স্থানীয় লোকজন তাকে আটক করে মারধর করে। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়।

তিনি আরও জানান, রনজিত বর্তমানে চমেক হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এমআরএএইচ/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow