বাকৃবিতে ‘৬ষ্ঠ বিএলএস মেলা-২০২৬’ এর ফ্লাইয়ার হস্তান্তর
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘আসন্ন ৬ষ্ঠ বাংলাদেশ লাইভস্টক সোসাইটি মেলা-২০২৬’ এর ফ্লাইয়ার হস্তান্তর অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভেটেনারি অনুষদ শনিবার ( ৮ আগস্ট) আসন্ন ৬ষ্ঠ অ্যাওয়ার্ড, সেমিনার ও লাইাভস্টক – পোলট্রি মেলা- ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও ফ্লাইয়ার বিতরণ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে আগত অতিথিদের হাতে মেলার ফ্লাইয়ার ও আমন্ত্রণপত্র তুলে দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকৃবির ভেটেনারি অনুষদের ডিন প্রফেসর ড. মো. বাহানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিএলএস সভা্পতি প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদার, সম্পাদক ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ। এই সভায় আসন্ন মেলার রূপরেখা, আয়োজন পরিকল্পনা, অংশগ্রহণকারী ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের তালিকা প্রস্তুতসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিএলএস নেতৃবৃন্দ জানান, এই আয়োজন নতুন উদ্যোক্তা সৃষ্টির পাশাপাশি প্রাণিসম্পদ ও পোলট্রি খাতের উন্নয়ন এবং উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও তারা এই আয়োজনে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের ভেটেনারি অনুষদ, স্কুল অব ভেটেনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের শিক্ষকদের আন্তরিকভাবে
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘আসন্ন ৬ষ্ঠ বাংলাদেশ লাইভস্টক সোসাইটি মেলা-২০২৬’ এর ফ্লাইয়ার হস্তান্তর অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ভেটেনারি অনুষদ শনিবার ( ৮ আগস্ট) আসন্ন ৬ষ্ঠ অ্যাওয়ার্ড, সেমিনার ও লাইাভস্টক – পোলট্রি মেলা- ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও ফ্লাইয়ার বিতরণ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে আগত অতিথিদের হাতে মেলার ফ্লাইয়ার ও আমন্ত্রণপত্র তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকৃবির ভেটেনারি অনুষদের ডিন প্রফেসর ড. মো. বাহানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিএলএস সভা্পতি প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদার, সম্পাদক ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ।
এই সভায় আসন্ন মেলার রূপরেখা, আয়োজন পরিকল্পনা, অংশগ্রহণকারী ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের তালিকা প্রস্তুতসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিএলএস নেতৃবৃন্দ জানান, এই আয়োজন নতুন উদ্যোক্তা সৃষ্টির পাশাপাশি প্রাণিসম্পদ ও পোলট্রি খাতের উন্নয়ন এবং উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়াও তারা এই আয়োজনে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের ভেটেনারি অনুষদ, স্কুল অব ভেটেনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের শিক্ষকদের আন্তরিকভাবে আমন্ত্রণ জানান।
শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণ এই মেলাকে আরও সমৃদ্ধ ও ফলপ্রসূ করার পাশাপাশি প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত উন্মোচনের আশা ব্যক্ত করছেন তারা।
এই আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে আছে কালবেলা ও ডিবিসি নিউজ।
What's Your Reaction?