বাগেরহাটে ঈদ পুনর্মিলনীতে শামিল প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম
বাগেরহাটের কচুয়ায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। শনিবার (৩০ মে) দুপুরে জেবি গ্রুপের হলরুমে অনুষ্ঠিত এ আয়োজনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও মতবিনিময় করেন তিনি। কচুয়া উপজেলা বিএনপির সভাপতি ও জেবি গ্রুপের চেয়ারম্যান সরদার জাহিদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিনি নিজেই। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত পুনর্মিলনী সভায় বক্তব্য দেন- জেলা বিএনপির সদস্য খান মনিরুল ইসলাম, ফকির তরিকুল ইসলাম, বাবু সোমনাথ দে, মো. ওহিদুজ্জামান পল্টু এবং ছাত্রদলের সভাপতি রাসেল মোল্লাসহ অন্যান্য নেতারা। প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদুল ইসলাম বলেন, ঈদ আমাদের মাঝে যে সম্প্রীতি ও মেলবন্ধনের বার্তা নিয়ে আসে, তা ধারণ করে আগামী দিনে দলের সব স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি তৃণমূল পর্যায় থেকে দলকে আরও শক্তিশালী করা এবং জনগণের অধিকার আদায়ে সবাইকে একযোগে
বাগেরহাটের কচুয়ায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
শনিবার (৩০ মে) দুপুরে জেবি গ্রুপের হলরুমে অনুষ্ঠিত এ আয়োজনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও মতবিনিময় করেন তিনি।
কচুয়া উপজেলা বিএনপির সভাপতি ও জেবি গ্রুপের চেয়ারম্যান সরদার জাহিদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিনি নিজেই।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত পুনর্মিলনী সভায় বক্তব্য দেন- জেলা বিএনপির সদস্য খান মনিরুল ইসলাম, ফকির তরিকুল ইসলাম, বাবু সোমনাথ দে, মো. ওহিদুজ্জামান পল্টু এবং ছাত্রদলের সভাপতি রাসেল মোল্লাসহ অন্যান্য নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদুল ইসলাম বলেন, ঈদ আমাদের মাঝে যে সম্প্রীতি ও মেলবন্ধনের বার্তা নিয়ে আসে, তা ধারণ করে আগামী দিনে দলের সব স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি তৃণমূল পর্যায় থেকে দলকে আরও শক্তিশালী করা এবং জনগণের অধিকার আদায়ে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, যুবদল নেতা এমদাদুল হক মাসুদ, শেখ সুজন, কৃষক দলের সভাপতি মুক্তি, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা সরদার নাহিদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
উল্লেখ্য, ঈদ পুনর্মিলনীতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের সম্মানে প্রীতিভোজের আয়োজন করা হয়।
What's Your Reaction?