বাগেরহাটে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১
বাগেরহাটের শরণখোলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে আবু হানীফ হাওলাদার (৬৫) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মধ্য রাজৈর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু হানীফ হাওলাদার ওই গ্রামের আমজেদ আলী হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী বাবুল হাওলাদারের সঙ্গে জমিজমা নিয়ে আবু হানীফ হাওলাদারের বিরোধ চলছিল। শুক্রবার সকালে এ বিরোধের জেরে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন আবু হানীফের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে রাস্তার পাশে ফেলে রাখা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করেন। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিক তদন্ত করেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে। প্রকৃত কারণ উদঘাট
বাগেরহাটের শরণখোলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে আবু হানীফ হাওলাদার (৬৫) নামে একজন নিহত হয়েছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মধ্য রাজৈর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু হানীফ হাওলাদার ওই গ্রামের আমজেদ আলী হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী বাবুল হাওলাদারের সঙ্গে জমিজমা নিয়ে আবু হানীফ হাওলাদারের বিরোধ চলছিল। শুক্রবার সকালে এ বিরোধের জেরে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন আবু হানীফের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে রাস্তার পাশে ফেলে রাখা হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করেন। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিক তদন্ত করেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে। প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
What's Your Reaction?