বাগেরহাটে পাঁচ দোকান পুড়ে ছাই

বাগেরহাটের শরণখোলায় পাঁচটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৬ জুন) ভোরে উপজেলার সাউথখালী ইউনিয়নের দক্ষিণ গাবতলা বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী ব্যবসায়ীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানের পেছনে থাকা বসতবাড়ীর মানুষজন হঠাৎ আগুন দেখে চিৎকার শুরু করে। এসময় এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা শুরু করে। তবে পানির উৎস কিছুটা দূরে থাকায় পার্শ্ববর্তী দোকানগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এর মধ্যে তিনটি চায়ের, একটি মুদি ও একটি দরজির দোকান রয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানিরা হলেন- মো. শামিম হাওলাদার, মো. আলম মৃধা, নয়ন শেখ, আসাদুল খান ও হাফিজা বেগম। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন শরণখোলার সাব অফিসার আফতাব-ই-আলম বলেন, ‘ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে।’ নাহিদ ফরাজী/এফএ/এএসএম

বাগেরহাটে পাঁচ দোকান পুড়ে ছাই

বাগেরহাটের শরণখোলায় পাঁচটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৬ জুন) ভোরে উপজেলার সাউথখালী ইউনিয়নের দক্ষিণ গাবতলা বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।

আগুনে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী ব্যবসায়ীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানের পেছনে থাকা বসতবাড়ীর মানুষজন হঠাৎ আগুন দেখে চিৎকার শুরু করে। এসময় এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা শুরু করে। তবে পানির উৎস কিছুটা দূরে থাকায় পার্শ্ববর্তী দোকানগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এর মধ্যে তিনটি চায়ের, একটি মুদি ও একটি দরজির দোকান রয়েছে।

ক্ষতিগ্রস্ত দোকানিরা হলেন- মো. শামিম হাওলাদার, মো. আলম মৃধা, নয়ন শেখ, আসাদুল খান ও হাফিজা বেগম।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন শরণখোলার সাব অফিসার আফতাব-ই-আলম বলেন, ‘ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে।’

নাহিদ ফরাজী/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow