বাগেরহাটে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত

‘একসাথে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করি, নীরব ঘাতককে জয় করি’ এমন প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস-২০২৬ পালিত হয়েছে। রোববার (১৭ মে) সকাল ১০টায় বাগেরহাট প্রেস ক্লাবের সামনে হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তব্য দেন- বাগেরহাট হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. মো. মোশাররফ হোসেন মুক্ত, স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক ডা. লুৎফুল কবির, হার্ট ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক এস এস নুরুল আলম লিটন এবং প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. কামরুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন- ডা. সিরাজুল ইসলাম, মুজিবর রহমান টম, এ কে এম সোলায়মান, সিনিয়র সাংবাদিক আহসানুল করিম, আকমল উদ্দীন সাখি, রুহুল আমিন বাবু, সোহেল রানা বাবু, সৈকত মণ্ডল, মেহেদী হাসান ও সাগর মণ্ডলসহ অনেকে। বক্তব্য শেষে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। উল্লেখ্য, বাগেরহাট জেলা হার্ট ফাউন্ডেশনের সভাপতি প্রবাসী প্রফেসর চৌধুরী হাফিজুল আহসানের সার্বিক দিকনির্দেশনায় কর্মসূচিটি পালিত হয়।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow