বাগেরহাটে ভ্যান-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বাগেরহাটের কচুয়ায় যাত্রীবাহী ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের চরকাঠী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেল নিহতের বিষয়টি নিশ্চিত করেন। নিহতরা হলেন কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের পদ্মনগর গ্রামের দৌলত খানের ছেলে মতিউর রহমান খান (৭০) এবং পিরোজপুর সদর উপজেলার জুসখোলা গ্রামের সরোয়ারের ছেলে রাব্বি (২৫)। দুর্ঘটনায় আহতরা হলেন ভ্যানচালক পিরোজপুরের চালিতাখালি গ্রামের ইব্রাহিম শেখের ছেলে আবু হাসান (৩০) এবং কচুয়ার চরকাঠী গ্রামের রশিদের ছেলে রোমান শেখ (৩২)। তারা বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে সাইনবোর্ড থেকে কচুয়াগামী একটি যাত্রীবাহী ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানে থাকা যাত্রীরা ছিটকে পড়ে গুরুতর আহত হযন। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে মতিউর রহমান খা

বাগেরহাটে ভ্যান-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বাগেরহাটের কচুয়ায় যাত্রীবাহী ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের চরকাঠী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেল নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের পদ্মনগর গ্রামের দৌলত খানের ছেলে মতিউর রহমান খান (৭০) এবং পিরোজপুর সদর উপজেলার জুসখোলা গ্রামের সরোয়ারের ছেলে রাব্বি (২৫)।

দুর্ঘটনায় আহতরা হলেন ভ্যানচালক পিরোজপুরের চালিতাখালি গ্রামের ইব্রাহিম শেখের ছেলে আবু হাসান (৩০) এবং কচুয়ার চরকাঠী গ্রামের রশিদের ছেলে রোমান শেখ (৩২)। তারা বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে সাইনবোর্ড থেকে কচুয়াগামী একটি যাত্রীবাহী ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানে থাকা যাত্রীরা ছিটকে পড়ে গুরুতর আহত হযন। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে মতিউর রহমান খান ও রাব্বি মারা যান।

কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক বাইন জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নাহিদ ফরাজী/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow